ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী  মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব, কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫০ নারীর হাতে সেলাই মেশিন

ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে আবারও আপ্যায়ন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সংগঠনটির বর্তমান আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়া। দায়িত্ব পালনের গত এক বছরে আপ্যায়ন ব্যবস্থায় খাবারের মানোন্নয়ন, বৈচিত্র্য সংযোজন এবং সদস্যদের জন্য নতুন খাবারের আয়োজনের মাধ্যমে তিনি এ বিভাগে বেশ কিছু পরিবর্তন এনেছেন।

দায়িত্ব গ্রহণের পর থেকেই ডিআরইউ সদস্যদের আপ্যায়ন ব্যবস্থাকে আরও উন্নত ও আকর্ষণীয় করার উদ্যোগ নেন তিনি। প্রচলিত খাবারের মান বাড়ানোর পাশাপাশি খাবারের তালিকায় নতুনত্ব আনার বিষয়েও গুরুত্ব দেন। এর ধারাবাহিকতায় নিয়মিত খাবারের পাশাপাশি নতুন করে সংযোজন করেন পায়েশ, আচার এবং টক দই দিয়ে তৈরি বিশেষ টনিক। ডিআরইউর আপ্যায়ন ব্যবস্থায় এ ধরনের খাবার ও পানীয় সংযোজনকে তিনি গত এক বছরের উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখছেন।

বিশেষ করে পায়েশ, আচার ও টক দই দিয়ে তৈরি টনিক সদস্যদের আপ্যায়নে নতুন মাত্রা যোগ করেছে। তাঁর দাবি, ডিআরইউর আপ্যায়ন ব্যবস্থার ইতিহাসে এ ধরনের সংযোজন নজিরবিহীন এবং এ যাবৎকালের রেকর্ড সৃষ্টি করেছে।

সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার মধ্যে ডিআরইউ একটি গুরুত্বপূর্ণ মিলনকেন্দ্র। এখানে প্রতিদিন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের মধ্যে পেশাগত যোগাযোগ, মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। ফলে সদস্যদের জন্য মানসম্মত খাবার ও উন্নত আপ্যায়ন ব্যবস্থা নিশ্চিত করা সংগঠনটির দৈনন্দিন কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ।

আমিনুল হক ভূইয়া এবারও আপ্যায়ন সম্পাদক পদে নির্বাচনে অংশ নিয়ে গত এক বছরের কাজের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা করছেন। তাঁর লক্ষ্য, আপ্যায়ন ব্যবস্থায় খাবারের মান, বৈচিত্র্য ও সেবার মানোন্নয়নের উদ্যোগ অব্যাহত রাখা। একই সঙ্গে সদস্যদের চাহিদা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে আপ্যায়ন বিভাগকে আরও সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে তাঁর।

গত এক বছরের কাজ ও নতুন সংযোজনকে সামনে রেখে নির্বাচনে সদস্যদের সমর্থন প্রত্যাশা করছেন বর্তমান আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :