ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের মজুরি মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮০০, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন প্রত্যর্পণ ছাড়া সন্ত্রাসীর দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পোশাকশ্রমিকদের মজুরি মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮০০, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮০০, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। অন্যদিকে, শ্রমিকপক্ষ তাদের দাবি সংশোধন করে ২২ হাজার টাকা করেছে। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান ৬ হাজার ২০০ টাকা থাকায় দীর্ঘ আট ঘণ্টার আলোচনা শেষে কোনও সিদ্ধান্ত ছাড়াই নিম্নতম মজুরি বোর্ডের সভা মুলতবি করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় আবারও বৈঠকে বসবেন বোর্ডের সদস্যরা।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মালিকপক্ষ তাদের আগের ১৫ হাজার টাকার প্রস্তাব বাড়িয়ে ১৫ হাজার ৮০০ টাকা করে। অন্যদিকে, শ্রমিকপক্ষ আগের ৩২ হাজার টাকার দাবি কমিয়ে ২২ হাজার টাকা নির্ধারণ করে। তবে কোনও পক্ষই অপর পক্ষের প্রস্তাবে সম্মত হয়নি।

শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে নতুন প্রস্তাব দেওয়া হবে।

মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি বলেন, মূল্যস্ফীতি, শ্রমিকের পরিবারের সদস্যসংখ্যা, মালিকদের আর্থিক সক্ষমতা, ছোট ও মাঝারি কারখানার পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণ করা হচ্ছে।

এদিকে, মজুরি নিয়ে আলোচনা চললেও গাজীপুর ও আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। সোমবার গাজীপুরের শ্রীপুরে সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এ ছাড়া শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে প্রায় ৫৫টি কারখানায় উৎপাদন বন্ধ এবং আশুলিয়ায় ৩৩টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

আজকের বৈঠকে দুই পক্ষের প্রস্তাবের ব্যবধান কমিয়ে একটি গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পোশাকশ্রমিকদের মজুরি মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮০০, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা

আপডেট সময় : ১১:২৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬