ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের মজুরি মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮০০, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন প্রত্যর্পণ ছাড়া সন্ত্রাসীর দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রত্যর্পণ ছাড়া সন্ত্রাসীর দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

সন্ত্রাসীদের বিষয়ে বাংলাদেশের মানুষ কঠোর অবস্থানে রয়েছে: হুমায়ুন কবির

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান, অপরাধীদের আইনের আওতায় আনার ঘোষণা

প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফেরার সুযোগ দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, আইন ও আন্তর্জাতিক প্রক্রিয়া অনুসরণ করেই অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। সন্ত্রাস, নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করবে সরকার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আগুন সন্ত্রাসের কারণে বাংলাদেশের মানুষ আতঙ্কিত নয়, বরং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

ব্রিফিংয়ের শুরুতে প্রতিমন্ত্রী আমন্ত্রিত বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। এ সময় তিনি বলেন, সন্ত্রাসীদের বিষয়ে বাংলাদেশের সাধারণ মানুষের অবস্থান ও মনোভাব আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা হয়েছে।

ব্রিফিংয়ে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া ও ইউরেশিয়ার বিভিন্ন দেশের প্রায় ৬০টি কূটনৈতিক মিশনের প্রধান এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

রয়টার্সের এক প্রতিবেদনে শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আকাঙ্ক্ষা ও বাস্তবতা এক বিষয় নয়। কেউ কল্পনায় দেশে ফেরার কথা ভাবতেই পারেন, কিন্তু বাস্তবে প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া দেশে ফেরার কোনো সুযোগ নেই। তিনি কোনো সাধারণ যাত্রী নন যে ইচ্ছামতো দেশে ফিরে আসবেন। তাকে দেশে ফিরিয়ে আনতে হলে আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

সরকারের অবস্থান তুলে ধরে হুমায়ুন কবির বলেন, বর্তমান সরকার জনগণের বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে। এটি কোনো অস্থায়ী বা দুর্বল সরকার নয়। জনগণের আস্থাকে শক্তি হিসেবে নিয়েই সরকার দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করছে।

দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার অভিযোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিচ্ছিন্নভাবে সহিংসতা সৃষ্টি করে জনগণকে আতঙ্কিত করার চেষ্টা সফল হবে না। বরং যারা সন্ত্রাস ও নাশকতার সঙ্গে জড়িত, তাদেরই আইনের মুখোমুখি হতে হবে। দেশের মানুষ কোনো ধরনের সন্ত্রাস, ভয়ভীতি কিংবা অস্থিতিশীলতা দেখতে চায় না।

তিনি বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ শাসনব্যবস্থায় গুণগত পরিবর্তন, জবাবদিহি ও নিরাপত্তা প্রত্যাশা করছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সেই প্রত্যাশাকে বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই। অপরাধী যে দলেরই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ভবিষ্যতে আরও কঠোর হবে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাস ও নাশকতা মোকাবিলায় সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রের নিরাপত্তা, জনগণের জানমাল রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠার প্রশ্নে সরকার কোনো ছাড় দেবে না। সন্ত্রাসের মাধ্যমে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :