ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নৌবাহিনীতে ৩৯ পদে চাকরি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ২৫২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বাংলাদেশ নৌবাহিনীর কমোডর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড, নিউ মুরিং, চট্টগ্রামের অধীনে বেসামরিক কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই প্রতিষ্ঠানে পাঁচ ক্যাটাগরির পদে ৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনপত্রসহ সরাসরি নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে।

১. পদের নাম: হাইলি স্কিল্ড (গ্রেড–২)

পদসংখ্যা: ১ (অটো ইলেকট্রিক মেকানিক)

যোগ্যতা: এইচএসসি (ভোকেশনাল) বা সমমান পাসসহ সংশ্লিষ্ট কাজে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা। অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাসসহ সংশ্লিষ্ট কাজের দুই বছরের বাস্তব অভিজ্ঞতা। অথবা এসএসসি বা সমমান পাসসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে দুই বছরের ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা।

বেতন: ৯ হাজার ৩০০ টাকা। প্রচলিত অন্যান্য ভাতা দেওয়া হবে।

২. পদের নাম: স্কিল্ড গ্রেড

পদসংখ্যা: ৭ (ডিজেল ফিটার–১, গ্যাস কাটার–১, ইলেকট্রনিক্স–৪ ও ইলেকট্রনিক্স/রেডিও মেকানিক–১)

যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্স উত্তীর্ণ। অথবা এইচএসসি (ভোকেশনাল) বা সমমান পাসসহ সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা।

বেতন: ৯ হাজার টাকা। প্রচলিত অন্যান্য ভাতা দেওয়া হবে।

৩. পদের নাম: সেমি স্কিল্ড (গ্রেড–১)

পদসংখ্যা: ৯ (ওয়েল্ডার–১, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার–১, মেশিনিস্ট/টার্নার–১, ফ্রিজ মেকানিক–১, অটোমোবাইল–১, মেকানিক্যাল ফিটার–১, ইলেকট্রনিক্স/রেডিও মেকানিক–১, ডিজেল ফিটার–১ ও প্লেটার–১)

যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্স সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা। অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা।

বেতন: ৮ হাজার ৮০০ টাকা। প্রচলিত অন্যান্য ভাতা দেওয়া হবে।

৪. পদের নাম: সেমি স্কিল্ড (গ্রেড-২)

পদসংখ্যা: ৯ (কার্পেন্টার–১, ওয়েল্ডার-১, পেইন্টার–১, ইলেকট্রিশিয়ান–৩, ডিজেল ফিটার–২ ও মেশিনিস্ট–১)

যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেড কোর্স সার্টিফিকেটধারী। অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাস।

বেতন: ৮ হাজার ৫০০ টাকা। প্রচলিত অন্যান্য ভাতা দেওয়া হবে।

৫. পদের নাম: অদক্ষ শ্রমিক

পদসংখ্যা: ১৩

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস (যেকোনো কারিগরি ট্রেড কোর্স সম্পন্নকারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন)।

বেতন: ৮ হাজার ২৫০ টাকা। প্রচলিত অন্যান্য ভাতা দেওয়া হবে।

বয়স: প্রার্থীদের বয়স ৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের প্রার্থিত পদের জন্য কমোডর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড বরাবরে লিখিত আবেদনপত্র এবং সব সনদের মূল কপিসহ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

আবেদন ফি

১ থেকে ৪ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ৫ নম্বর পদের জন্য ৫০ টাকা ব্যাংক ড্রাফট/পে–অর্ডারের মাধ্যমে সিএসডি ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড (সঞ্চয়ী হিসাব নম্বর ০০২৯-০৩১০০০২১১৫ ট্রাস্ট ব্যাংক লিমিটেড, নেভাল বেইস শাখা, চট্টগ্রাম)–এর অনুকূলে জমা দিয়ে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

নির্বাচনী পরীক্ষার কেন্দ্র: নেভি হাসপাতাল গেট (বানৌজা ঈসা খান), নিউমুরিং, চট্টগ্রাম।

নির্বাচনী পরীক্ষার তারিখ: ৮ সেপ্টেম্বর ২০২৪, সকাল সাড়ে আটটা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :