ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদলে গেছেন ট্রাম্প? ২৬-এর মধ্যবর্তী নির্বাচনে নজিরবিহীন ধাক্কা, কংগ্রেসের দুই কক্ষই ডেমোক্র্যাটদের দখলে গার্মেন্টস শিল্প ধ্বংসের নীলনকশা! সরকারকে বিপাকে ফেলতেই শ্রমিক আন্দোলন: দিপুর অভিযোগ শেখ হাসিনার পাসপোর্ট বা ট্রাভেল পাসের প্রয়োজন নেই, প্রত্যর্পণ চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গাজীপুরে  শ্রমিক অসন্তোষ, মাঠে ২৫ প্লাটুন বিজিবি-এসআরবি-আনসার সাতসকালে ঝরল চার প্রাণ  নিয়ন্ত্রণহীন অটোরিকশায় বাড়ছে মৃত্যুর মিছিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর সরকারি ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা বিদ্যুৎ সংকট মোকাবিলায় আশার বার্তা প্রধানমন্ত্রীর, গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩–৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ শ্রমিক বিক্ষোভে অগ্নিসংযোগ ভাঙচুর, ১৫০ কারখানায় ছুটি ফের ভরিতে সোনার দাম বাড়ল ৩ হাজার ২৬৬ টাকা

প্যারিস অলিম্পিক্সে হামলার পরিকল্পনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৭:১২ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ২৫৩ বার পড়া হয়েছে

প্যারিস অলিম্পিক্সে হামলার পরিকল্পনা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

প্যারিস অলিম্পিক্সে কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। অলিম্পিক্স চলাকালীন হামলার পরিকল্পনা করেছিলেন এক তরুণ। সেই কারণে গ্রেফতার করা হয়েছে তাকে। অলিম্পিক্স শুরুর আগে এমনটাই জানিয়েছে ফরাসি পুলিশ।

ফ্রান্সের মন্ত্রী জেরাল্ড দারমানিন একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘জেনারেল ডিরেক্টরেট অফ ইন্টারনাল সিকিউরিটি’-র আধিকারিকেরা ১৮ বছর বয়সি ওই তরুণকে গ্রেফতার করেছেন। ওই তরুণ ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত। তাঁর নাম জানানো হয়নি। ২২ মে গ্রেফতার করা হয়েছে ওই তরুণকে। এত দিনে সেই খবর জানিয়েছে ফরাসি প্রশাসন।

প্রাথমিক জেরা থেকে জানা গিয়েছে, অলিম্পিক্স চলাকালীন ফুটবল সমর্থকদের উপর হামলার পরিকল্পনা করেছিলেন ওই তরুণ। সেই সঙ্গে পুলিশের উপরেও হামলার পরিকল্পনা ছিল। আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিলেন ওই তরুণ। তাঁর সঙ্গে আর কেউ যুক্ত রয়েছেন কি না সেই তদন্ত চলছি।

২৬ জুলাই থেকে শুরু প্যারিস অলিম্পিক্স। চলবে ১১ অগস্ট পর্যন্ত। ফ্রান্সের বিভিন্ন শহরে হবে ফুটবল প্রতিযোগিতা। ফাইনাল হবে প্যারিসে। তার আগে সুরক্ষার দিকে জোর দিয়েছে ফরাসি প্রশাসন। কোনও ভাবেই যাতে নাশকতা না হয় সে দিকে লক্ষ্য রাখা হচ্ছে। বিশ্বকাপের জন্য অতিরিক্ত নিরাপত্তাকর্মীদের নিয়োগ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্যারিস অলিম্পিক্সে হামলার পরিকল্পনা

আপডেট সময় : ১১:৩৭:১২ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪