ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডবে জড়িত বিএনপি : ওবায়দুল কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১ ৩৫৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক 

দেশের বিভিন্ন স্থানে উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডবলীলায় যে বিএনপি জড়িত তা দিবালোকের মতো পরিষ্কার বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার  ওবায়দুল কাদের মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, দেশের বিভিন্ন স্থানে উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডবলীলায় যে বিএনপি জড়িত তা দিবালোকের মতো পরিষ্কার। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর উপর ভর করে বিএনপি আবার জ্বালাও পোড়াও রাজনীতি শুরু করছে। দেশে যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় সেজন্য বিএনপি একটি সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কে দিচ্ছে। এসব দেশবিরোধী কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলা করতে আওয়ামী লীগ ও সরকার প্রস্তুত।

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সব অপতৎপরতা রুখতে এবং প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি তাদের চিরাচরিত দায় চাপানোর রাজনীতি অব্যাহত রাখলেও জনগণের কাছে আজ স্পষ্ট যে তারা রাজনৈতিক পরাজয় রুখতে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কানি দিচ্ছে। বিএনপি নেতাদের থলের বিড়াল বের হতে চলছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থা গত ২ থেকে ৩ দিনের তাণ্ডবে তাদের উস্কানি দেওয়ার তথ্য প্রমাণ পেয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি তাদের কর্মীদের বাস পোড়ানোর নির্দেশ দিয়ে দেশের সম্পদ বিনষ্টে অতীত ধারাবাহিকতায় প্রমাণ পেয়েছে, হত্যা,সন্ত্রাস আর আগুন সংস্কৃতি বিএনপির অপরাজনীতির কৌশল, যা আবারও প্রমাণ হয়েছে।

এর আগে ওবায়দুল কাদের মেট্রোরেল রুট-৫ এর সাউদার্ন অংশের সম্ভাব্যতা সমীক্ষা, বিস্তারিত নকশা ও টেন্ডার সহায়তার জন্য প্রতিষ্ঠানের সঙ্গে ডিএমটিসিএলের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যুক্ত হন।

অনুষ্ঠানে তিনি বলেন, ঢাকা মহানগর ও আশপাশের যানজট নিরসনে ৬টি মেট্রোরেল সমন্বয়ে ৬৭ কিলোমিটার উড়াল এবং ৬১ কিলোমিটার পাতালরেলসহ মোট ১২৮ কিলোমিটার দীর্ঘ একটি রেল নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে ২০৩০ সালের মধ্যে একটি সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে।

২০২৬ সালের মধ্যে উড়াল ও পাতাল সমন্বয়ে মেট্রো রুট-১ নির্মাণের লক্ষ্যে বিস্তারিত নকশা প্রণয়ন চলমান রয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ২০২৮ মধ্যে উড়াল ও পাতাল মেট্রোরেলের সমন্বয়ে মেট্রো রুট-৫ এর নর্দান ও সাউদার্ন অংশ নির্মাণের লক্ষ্যে বিভিন্ন সার্ভে ও প্রাথমিক নকশা প্রণয়নও চলমান রয়েছে।

২০৩০ সালের মধ্যে জিটুজি ভিত্তিতে পিপিপি পদ্ধতিতে মেট্রো রুট-২ এবং মেট্রো রুট-৪ নির্মাণের উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে। মেট্রোরেল রুট-৬ নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

এরই মধ্যে ডিপোর অভ্যন্তরে রেললাইন বসানোর কাজ সম্পন্ন হয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার ভায়াডাক্টের ওপর রেললাইন স্থাপনের জন্য ট্র্যাক প্লিন্থ কাস্টিং সম্পন্ন হয়েছে। এমআরপি লাইন-৬ এর নির্মাণ কাজের সার্বিক গড় অগ্রগতি ৬১ দশমিক ৩৩ শতাংশ।

প্রথম পর্যায়ের নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি ৮৩ দশমিক ৫২ শতাংশ। দ্বিতীয় পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত আগারগাঁও থাকে মতিঝিল অংশের পূর্ত কাজের অগ্রগতি ৫৭ দশমিক ৬৮ শতাংশ এবং ইলেকট্রিক্যাল ও মেকানিকাল সিস্টেম এবং রোলিং স্টক ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি ৫১ দশমিক ৬৫ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :