ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা-নতুন জলপাইগুড়ি রেলসেবা উদ্বোধন করলেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১ ৪০০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দু’দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় অবস্থানরত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন ট্রেন পরিসেবা উদ্বোধন করেন। শনিবার  ঢাকা-নতুন জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন সার্ভিস ‘মিতালি এক্সপ্রেস’ উদ্বোধন করা হয়।  প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম  বলেছেন,  তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে  দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই প্রধানমন্ত্রী এ ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন।

নতুন যাত্রীবাহী ট্রেনটি ঢাকা সেনানিবাস-চিলাহাটি-নতুন জলপাইগুড়ি রুটে চলাচল করবে। রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন উদ্বোধনী অনুষ্ঠানের সময় পিএমওতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জান নো হয়, ঢাকা সেনানিবাস এবং নিউ জলপাইগুড়ি রেলস্টেশনে শুল্ক ও ইমিগ্রেশন সুবিধা প্রদান করা হবে। যাত্রীবাহী ট্রেনটি প্রতি সোমবার ও বৃহস্পতিবার ঢাকা সেনানিবাস এবং প্রতি রবিবার ও বুধবার নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে। ঢাকা এবং নিউ জলপাইগুড়ির মধ্যকার ননস্টপ দশ-কোচ ট্রেন পরিসেবাটি ৫৯৫ কিলোমিটার দূরত্ব কাভার করবে।

নতুন ট্রেন পরিসেবা চালু করার মাধ্যমে ১৯৬৫ সাল পর্যন্ত দুদেশের মধ্যে চলমান রেল যোগাযোগ পুনঃস্থাপন করা হলো। ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাত্রীপ্রতি ভাড়া ধরা হয়েছে এসি বার্থে ৪,৯০৫ টাকা, এসি সিটের জন্য ৩,৮০৫ টাকা এবং এসি চেয়ারের জন্য ২,৭০৫ টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :