ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সাড়ে ৪ কেজি স্বর্ণসহ ২ জন আটক করেছেন বিজিবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১ ৩৫০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস রিপোর্ট, ঢাকা

প্রায় সোয়া তিন কোটি টাকা মূল্যের সাড়ে ৪ কেজি স্বর্ণসহ ২ পাচারকারীকে আটক করেছেন সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদ পেয়ে শনিবার দুপুরে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালিয়ে ঢাকা থেকে বেনাপোলগামী একটি যাত্রাবাহী বাসে তল্লাসী চালিয়ে এসব স্বণ্যের বার উদ্ধার করে।

বিজিবি জানিয়েছে, ঢাকা থেকে ফেম পরিবহনের একটি যাত্রীবাহী বাস যশোর-মাগুড়া মহাসড়কের বাহাদুরপুর বাজার নামক স্থানে পৌঁছলে বাসটি তল্লাশী করে সন্ধেহভাজন ২ ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশী করে ভারতে পাচারের উদ্দেশ্যে পায়ের স্যান্ডেলের মধ্যে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৪.৫৪০ কেজি ওজনের ১৩ টি স্বর্নের বার উদ্ধার করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য ৩,১৭,৮০,০০০/- (তিন কোটি সতের লক্ষ আশি হাজার) টাকা।

আটককৃতরা হচ্ছে, রাজবাড়ি মোঃ আক্তার হোসেন মন্ডল (৩০) এবং একই এলাকার মোঃ হোসেন মিজি (৩৭)। আটককৃত স্বর্ণের বারসহ আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :