ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাসপাতালে ১,৫৯৩ চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে বি-টু-বি টাস্কফোর্স গঠনের তাগিদ মুষলধারে বৃষ্টিতে তলিয়ে সড়ক অলি গলি, জলাবদ্ধতায় দুর্ভোগ চরমে

করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষায় ১১ ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০ ৬৬৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক : চলমান করোনা মাহামারি থেকে নিজেকে রক্ষায় মাস্ক পরা জরুরী। সচেতনতাআ আপনি ও আপনার পরিবার এবং আশাপাশের মানুষজন সুরক্ষিত থাকবে। অবহেলা এক্ষেত্রে ভয়ানক বিপদ ডেকে আনতে পারে। শুরু তাই নয়, নিজ বাড়িতে কারো করোনা আক্রান্ত বা উপসর্গ রয়েছে এমন ব্যক্তির পরিবারের সুস্থ সবাইকে মাস্ক পরাটাও বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ প্রত্যেককে এই মাহামারি ভাইরাস থেকে রক্ষায় অধিকতর সচেতন হতে হবে।
এবিষয়ে ১১টি স্থানে মাস্ক পড়াকে বাধ্যতামূলক করে করে একটি নির্দেশনা জারি করেছে সরকারের স্বাস্থ্য মন্ত্রকের স্বাস্থ্য সেবা বিভাগ। মঙ্গলবার জারি করা নির্দেশনায় বলা হয়েছে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সেবাগ্রহীতা, হাসপাতাল, হাটবাজার, গণপরিবহন, স্বাস্থ্যসেবা কেন্দ্রে আসা ব্যক্তি এবং শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জাসহ ধর্মীয় উপাসনালয়ে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। শপিং মল, বিপণিবিতান ও দোকানের ক্রেতা-বিক্রেতা, হাটবাজারে ক্রেতা-বিক্রেতা, সড়ক, নৌ, রেল ও আকাশপথে সব ধরনের গণপরিবহনের চালক ও চালকের সহকারী এবং যাত্রীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। গণপরিবহনে ওঠার আগেই যাত্রীদের মাস্ক পরতে হবে।
অপর দিকে পোশাক ও শিল্পকারখানার শ্রমিক, হকার, রিকশা, ভ্যানচালক, পথচারী, হোটেল ও রেস্তোরাঁয় কর্মরত ব্যক্তিদের মাস্ক পরতে হবে। এছাড়াও সামাজিক অনুষ্ঠানে আসা ব্যক্তি এবং বাড়িতে কারও করোনাভাইরাসের উপসর্গ থাকলে পরিবারের সুস্থ সবার মাস্ক ব্যবহার ককরা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য বিভাগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :