ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপকূলের সংকট সমাধানে সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে ৭ নভেম্বরের বিপ্লবী চেতনা হোক ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রেরণা: প্রধানমন্ত্রী গণহত্যাকারী আওয়ামী লীগের এ দেশে আর কোনো স্থান হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ৭ নভেম্বর সংকটের অন্ধকার পেরিয়ে বাংলাদেশের নতুন পথচলার সূচনা ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী পোশাকশিল্পের বিকাশে শহীদ জিয়ার মানবিক ও দূরদর্শী উদ্যোগ বদলে গেছেন ট্রাম্প? ২৬-এর মধ্যবর্তী নির্বাচনে নজিরবিহীন ধাক্কা, কংগ্রেসের দুই কক্ষই ডেমোক্র্যাটদের দখলে গার্মেন্টস শিল্প ধ্বংসের নীলনকশা! সরকারকে বিপাকে ফেলতেই শ্রমিক আন্দোলন: দিপুর অভিযোগ শেখ হাসিনার পাসপোর্ট বা ট্রাভেল পাসের প্রয়োজন নেই, প্রত্যর্পণ চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদ জামাতে ৬ লাখ মুসল্লির অংশগ্রহণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৫:০২ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩ ৩৮১ বার পড়া হয়েছে

সর্ববৃহদ ঈদ জামাত : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে শনিবার উদযাপিত হল ঈদুল ফিতর। দিনাজপুরে উপমহাদেশের সবচেয়ে বড় মিনার ও ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। জামাতে ৬ লাখের বেশি মুসল্লি অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানের জামাত এশিয়া মহাদেশের সবচেয়ে বড়। ৬ লক্ষাধিক মুসল্লি একসঙ্গে নামাজে অংশ নিয়েছেন। মুসল্লিরা জানান, এতো বড় ঈদের জামাত আগে কখনও দেখেননি।

অপর দিকে কিশোরগঞ্জ ব্রহ্মপুত্র নদের তীরে প্রতিবছরের ন্যায় শোলাকিয়া ময়দানে দেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়। দেশের দূরদুরান্ত থেকে আসা লাখো মুসল্লি জামাতে অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। মাঠের রেওয়াজ অনুযায়ী, বন্দুকের ফাঁকা গুলি ছুঁড়ে সকাল ১০টায় জামাত শুরু হয়। জামাতে ইমামতি করেন মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ। ঈদগাহ মাঠে লাখো মুসল্লির ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে ময়দান।

জানা যায়, ১৮২৮ সালে এই মাঠে সোয়া লাখ মানুষ ঈদ জামাতে নিয়েছিলেন। এই ঈদগাহ মাঠে এবারে ১৯৬তম জামাত অনুষ্ঠিত হলো। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঢাকার জাতীয় ঈগাহ ময়দানে। রাষ্ট্রপতি আবদুল হামিদ, মন্ত্রী পরিষদ সদস্য, মুসলিম দেশের কূটনীতিকবৃন্দসহ সর্বোস্তরের মানুষ এতে অংশ নেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

 

 

 

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য