ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের সমর্থক ভাইয়ারা না থাকলে ঘটনা অন্য রকম হয়ে যেতো: নাঈম হাসান আদ্-দ্বীনের কোটি টাকার চাপ উপেক্ষা করে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর শনিবার, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে স্থানীয়রা যৌথ টহল ও গোয়েন্দা তথ্য বিনিময়ে সম্মত বিজিবি-বিএসএফ, নভেম্বরে ঢাকায় পরবর্তী বৈঠক

ট্রফিতে মাদক, দুবাই বিমানবন্দরে গ্রেপ্তার বলিউড অভিনেত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ২৩৩ বার পড়া হয়েছে

অভিনেত্রী ক্রিসন পেরেরা ছবি: সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

মাদকসহ বিমানবন্দরে ধরা পড়েছেন বলিউড অভিনেত্রী ক্রিসন পেরেরা। দুবাই বিমানবন্দরে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি শারজায় জেল হাজতে রয়েছেন। তবে অভিনেত্রীর পরিবারের দাবি, একটি চক্রান্ত করে ক্রিসনকে ফাঁসানো হয়েছে।

ক্রিসনের পরিবার ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘ক্রিসন এক ব্যক্তির ফাঁদে পড়েছিলেন, যিনি নিজেকে রবি বলে পরিচয় দেন। লোকটি প্রথমে ক্রিসনের মা প্রমিলা পেরেরাকে মেসেজ করেন যে, মেয়ের প্রতিভা তিনি তুলে ধরতে চান কিনা। এরপর তাকে একটি অন্তর্জাতিক ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। বেশ কয়েকবার দেখা করার পর দুবাইতে ১ এপ্রিল ক্রিসনের অডিশনের ব্যবস্থা করা হয়।

অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, ক্রিসনের দুবাই উড়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা উদ্যোগী ব্যক্তিই করেন। ক্রিসন দুবাই উড়ে যাওয়ার আগে অভিযুক্তরা মুম্বাই বিমানবন্দর থেকে ১০ মিনিট দূরত্বে একটি কপি শপে তার সঙ্গে দেখা করেন।

অভিনেত্রীর হাতে একটি ট্রফি তুলে দেওয়া হয়, ক্রিসনকে বলা হয়েছিল, ট্রফিটি অডিশনের চিত্রনাট্যের অংশ এবং অডিশনের জন্য প্রয়োজন হবে। সে কারণে ক্রিসন তার সঙ্গে ট্রফিটি নিয়ে যান। এই ট্রফির মধ্যেই মাদক পাওয়া যায়।

অভিনেত্রী ক্রিসন পেরেরা ছবি: সংগৃহীত

খবর অনুযায়ী, দুবাইতে ক্রিসনের জন্য একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে। যার জন্য ১৩ লক্ষ টাকা খরচ হবে। এছাড়া আর কোনও অফিসিয়াল চার্জ বা জরিমানা আছে কিনা তা এখনও জানা নেই। ক্রিসনকে মহেশ ভাটের ‘সড়ক ২’-এ দেখা গিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ট্রফিতে মাদক, দুবাই বিমানবন্দরে গ্রেপ্তার বলিউড অভিনেত্রী

আপডেট সময় : ০৯:৫০:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩