ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের সমর্থক ভাইয়ারা না থাকলে ঘটনা অন্য রকম হয়ে যেতো: নাঈম হাসান আদ্-দ্বীনের কোটি টাকার চাপ উপেক্ষা করে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর শনিবার, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে স্থানীয়রা যৌথ টহল ও গোয়েন্দা তথ্য বিনিময়ে সম্মত বিজিবি-বিএসএফ, নভেম্বরে ঢাকায় পরবর্তী বৈঠক

বাংলাদেশ সফর আমার জন্য সম্মানের বিষয় : নরেন্দ্র মোদি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১ ৩৬৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি

ভয়েস ডিজিটাল ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  বুধবার টুইটারে বাংলা ভাষায় দেওয়া এক বার্তায় তিনি বলেন, মানবাধিকার ও স্বাধীনতার রক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা।

সব ভারতীয় নাগরিকের কাছেও তিনি একজন বীর হিসেবে গণ্য হন। এই মাসের শেষের দিকে ঐতিহাসিক মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে বাংলাদেশ সফর করতে পারা আমার জন্য সম্মানের বিষয়। আলাদাভাবে ইংরেজিতেও একই বার্তা টুইট করেন মোদি।

নরেন্দ্র মোদি সম্মানিত অতিথি হিসেবে বংলাদেশের স্বাধীনতা দিবসের কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ২৬ ও ২৭ মার্চ বংলাদেশ সফর করবেন। করোনা মহামারি শুরুর পর ভারতীয় প্রধানমন্ত্রীর এটাই হবে প্রথম বিদেশ সফর।

এদিকে পৃথক টুইটার বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। গতকাল টুইটারে দেওয়া বার্তায় তিনি লিখেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বব্যাপী কোটি কোটি মানুষকে অব্যাহতভাবে অনুপ্রাণিত করবে। তিনি বলেন, এই ঐতিহাসিক মুজিববর্ষে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে তার এই জন্মশতবার্ষিকী পালন করতে পেরে ভারত গর্বিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ সফর আমার জন্য সম্মানের বিষয় : নরেন্দ্র মোদি

আপডেট সময় : ০১:০০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১