ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

Cooking gas : পাকিস্তানে প্লাস্টিক ব্যাগে রান্নার গ্যাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ ৩১৬ বার পড়া হয়েছে

এ ভাবেই প্লাস্টিকের ব্যাগে রান্নার গ্যাস ভরা হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। ছবি: সংগৃহীত।

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সিলিন্ডারের অভাবে প্লাস্টিকের ব্যাগেই রান্নার গ্যাস ভরে বিক্রি করা হচ্ছে আর্থিক সঙ্কটে ধুঁকতে থাকা পাকিস্তানে। সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, বিশাল বড় প্লাস্টিকের ব্যাগে ভরা হচ্ছে রান্নার গ্যাস। আর সেই প্লাস্টিকের ব্যাগেই গ্যাস নিয়ে যাচ্ছেন গ্রাহকরা! যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করা হয়নি।

বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করেছে, প্লাস্টিকের ব্যাগের রান্নার গ্যাস ভরার দৃশ্য ধরা পড়েছে খাইবার পাখতুনখোয়ায়। প্রদেশের কারাক জেলায় ২০০৭ সাল থেকে রান্নার গ্যাস দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। গত দু’বছর ধরে গ্যাসের পাইপলাইন খারাপ থাকায় হাঙ্গু শহরে বাসিন্দারা রান্নার গ্যাস থেকে বঞ্চিত। তার মধ্যেই খাইবার পাখতুনখোয়া থেকে দৃশ্যটি প্রকাশ্যে আসায় অনেকেই শিউরে উঠছেন।

কম্প্রেসরের মাধ্যমে প্লাস্টিকের ব্যাগে গ্যাস ভরছেন বিক্রেতারা। প্লাস্টিকের ব্যাগগুলি বিশেষ ভাবে তৈরি। তাতে নজল এবং ভাল্ভ লাগানো রয়েছে। প্রতিটি ব্যাগে গ্যাস ভরা হয় ৩-৪ কেজি। প্রতিবেদনে দাবি করা হয়েছে এক ঘণ্টা সময় নিয়ে এই গ্যাস ভরা হয়ে থাকে।

এ ভাবে সিলিন্ডারের বদলে প্লাস্টিকের ব্যাগে গ্যাস ভরার প্রক্রিয়া কতটা বিপজ্জনক তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি, গ্যাসভর্তি প্লাস্টিকের ব্যাগগুলি এক একটি শক্তিশালী বোমার সমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য