ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭ মার্চ জাতির পিতার জন্মশতবার্ষিকীতে শুভেচ্ছা ভাষণ দেবেন চীনের প্রেসিডেন্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১ ৪০৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত লি জিমিং

ভয়েস ডিজিটাল ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে আগামী ১৭ মার্চ শুভেচ্ছা ভাষণ দেবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার সকালে জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং।

কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্বোধনের অনুষ্ঠানমালায় আগামী ১৭ মার্চ শুভেচ্ছা বক্তব্য দেবেন শি। বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনী আয়োজনটি চীনের টেলিভিশন চ্যানেলেও সম্প্রচারের আগ্রহের কথা জানিয়েছেন লি জিমিং।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শি জিনপিং। ছবি: সংগৃহীত

লি জিমিং ও কামাল চৌধুরী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আগামী ১৭-২৬ মার্চের অনুষ্ঠানমালা নিয়ে কথা বলেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে ভাষণ এবং চীনা টেলিভিশনে সম্প্রচার উদ্যোগের জন্য ধন্যবাদ দেন কামাল চৌধুরী। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (সাধারণ সেবা) ও মুজিব জন্মশতবর্ষ সেলের সমন্বয়ক সালাহ উদ্দিন মাহমুদ এবং ঢাকায় চীন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :