ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মুন্সীগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত একজন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১ ৩৪৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দির নতুন আমঘাটায় ককটেল বিস্ফোরণে এক ট্রলি চালক নিহত এবং অপর দুই জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। শনিবার দুপুরের ঘটনা। জানা গেছে, নিহত ট্রলি চালকের নাম জালাল বেপারী। তিনি এলাকার নতুন আমঘাটার জালাল বেপারীর ছেলে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, জমি থেকে আলু পরিবহন করতে স্থানীয়রা ট্রলি নামে একটি যান ব্যবহার করে থাকে। নিহত জালাল ব্যাপারি ও দেলু ব্যাপারি ওরফে কাইল্লার দুইটি আলু পরিবহনের এই ট্রলি নিয়ন্ত্রণ করে। সেই ট্রলির সিরিয়াল নিয়ে দুই পক্ষের বাকবিতন্ডার এক পর্যায়ে দেলু বেপারী তার চাচাতো ভাই জালাল ব্যাপারির শরীরে ককটেল নিক্ষেপ করলে মাথার খুলি উড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

ওসি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :