ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সমন্বিত যোগাযোগ ব্যবস্থার বিকল্প নেই : রেলপথ মন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১ ৩৬০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস রিপোর্ট

সমন্বিত যোগাযোগ ব্যবস্থা ছাড়া উন্নয়ণ সম্ভব নয় উল্লেখ করে বাংলাদেশের রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, বিদ্যমান রেলওয়ে ট্র্যাকের সক্ষমতা বৃদ্ধি করে গতি বাড়াতে উদ্যোগ নেয়া হয়েছে । যাত্রীসেবার মান বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন সবকিছুই আমরা করব। দেশের উন্নয়নের মূল চাবিকাঠি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রেলকে অধিকতর গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার।

বিভিন্ন সমুদ্র বন্দরের সঙ্গে রেল সংযোগ প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রতিবেশী ভারতের সঙ্গে বেশ কয়েকটি আন্তঃসংযোগ খুলে দেয়া হয়েছে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন লাইন নির্মাণ প্রকল্প, যমুনা বহুমুখী সেতু নির্মাণ, জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইন নির্মাণ প্রকল্পসহ বর্তমানে রেলওয়েতে অনেক প্রকল্প চলমান থাকার কথা জানান মন্ত্রী।

ইঞ্জিন প্রসঙ্গে মন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৪০ টি লোকোমোটিভ আসছে, দক্ষিণ কোরিয়া থেকে ইতোমধ্যে ১০ টি বাংলাদেশে পৌঁছেছে। এভাবেই রেলকে ঢেলে সাজানোর জন্য বহুমুখী কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

রেলওয়ের পশ্চিমাঞ্চলের স্টেশন এবং অপারেশন কর্মকান্ডের সঙ্গে জড়িত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আদর্শ রেলওয়ে স্টেশন ও যাত্রীসেবার মানোন্নয়নে পারস্পরিক শিখন ও ওয়াস বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রেলপথ মন্ত্রী।

রাজশাহীতে অনুষ্ঠিত কর্মশালায় রেলমন্ত্রী বলেন, অন্যান্য দেশের রেলওয়ে ব্যবস্থাপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে রেল ব্যবস্থার সার্বিক উন্নয়ন ঘটাতে চেষ্টা চালানো হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশে রেল যোগাযোগ মানুষের জীবনযাত্রায় প্রভাব বিস্তার করছে। আমাদের দেশেও রেল কেন্দ্রিক অনেকের জীবন ব্যবস্থা চালু রয়েছে । যে অঞ্চলের পাশ দিয়ে রেললাইন গিয়েছে, সেখানে রেলকে কেন্দ্র করেই সবকিছু পরিচালিত হচ্ছে।

ইতোমধ্যেই স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করা হচ্ছে। এ বছরের মধ্যে পঞ্চাশটি স্টেশন কে সংস্কার ও আধুনিক করা হবে। প্রধানমন্ত্রী রেলকে অধিক গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় করে দিয়েছেন উল্লেখ করে রেলপথ মন্ত্রী বলেন, প্রতিটি জেলায় রেল সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

রেলপথ মন্ত্রী আশা করেন, কর্মশালায় অংশগ্রহণকারী দের প্রশিক্ষণ গ্রহণ করে লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে রেলযাত্রীদের সেবায় আত্মনিয়োগ করবে। বাংলাদেশ রেলওয়ে এবং ওয়াটার এইড যৌথভাবে এ কর্মশালার আয়োজন করেছে।

এ কর্মশালায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা, রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক অপারেশন সরদার শাহাদত আলী, রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, ওয়াটার এইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :