ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নারী দিবসে প্রায় ২০০ নারীকে সারারাত আটকে রাখলো মিয়ানমার পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১ ৪৪৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়ানমারের অন্যতম বড় শহর ইয়াঙ্গুনের রাস্তায় ২০০ বিক্ষোভকারীকে সারারাত আটকে রাখলো দেশটির পুলিশ। এদের অধিকাংশই ছিলেন নারী, অল্প দু’একজন ছিলেন পুরুষ। পরে মঙ্গলবার (৯ মার্চ) সকালে এদের ছেড়ে দেওয়া হয়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে ইয়াঙ্গুনের সানচাং এলাকার একটি চৌরাস্তায় এ ঘটনা ঘটে। জানা গেছে, আটকে পড়া নারীরা সোমবার (৮ মার্চ) বিশ্ব নারী দিবস উপলক্ষে মিছিল করছিলেন। পরে পুলিশ তাদের আটকে দেয়।

জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, ঐ এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এগুলো নিশ্চিতভাবেই স্টান গ্রেনেড ছিল। একইসঙ্গে তিনি আটকে পড়া নারীদের নিরাপদে মুক্তি দেওয়ার জন্য সামরিক জান্তার প্রতি আহ্বান জানিয়েছিলেন। পরে আজ স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় তাদের ছেড়ে দেওয়া হয়।

এদিকে সোমবারও ইয়াঙ্গুনের বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। শহরের বাইরের কেউ এখানে অবস্থান করে বিক্ষোভ করছে কিনা তা খতিয়ে দেখতেই এ অভিযান চালানো হয়। স্থানীয়দের অভিযোগ, তল্লাশি চলাকালে অন্তত ২০ জনকে আটক করা হয়েছে।

এক বিক্ষোভকারী মং সাউংখা নিজের টুইটার আইডিতে লিখেছেন, তিনি সোমবার কোনোরকমে পুলিশের চোখ এড়িয়ে পালাতে পেরেছেন। তবে ২০০ এরও বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

সামরিক শাসনের অবসান ঘটাতে এবং অভ্যুত্থানে আটক আং সান সুচি-সহ দেশটির নির্বাচিত সরকার নেতাদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিবাদকারীরা গত এক মাস ধরে রাজপথে বিক্ষোভ করছে। এখন পর্যন্ত এ বিক্ষোভে মারা গেছেন অন্তত ৫৪ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :