ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কদমে কদমে বাংলাদেশের উন্নয় চিত্র, ঢাকার বাইরেও দৃষ্টিনন্দন ফ্লাইওভার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১ ৩৬৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

শেখ হাসিনার যাদুকরি নেতৃত্বের কারণে বাংলাদেশের সব সাফল্যে পতাকা পত পত করে উড়ছে। বঙ্গবন্ধু শুধু স্বাধীনতা দিয়েই ক্ষান্ত হননি। তিনি চেয়েছিলেন উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়তে। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে হত্যা করায় সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারেননি। তবে, বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনা দিবানিশি কাজ করে যাচ্ছেন।
বুধবার পাবনার ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সমম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি সৃষ্টিশীল সংগঠনের নাম। এই সংগঠনের নেতৃত্বে বঙ্গবন্ধু প্রাণ বাজি রেখে সংগ্রাম করে স্বাধীনতা এনেছেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, আগে সিনেমায় ফ্লাইওভার দেখা যেত। এখন বাংলাদেশে অনেক জায়গায় দৃষ্টিনন্দন ফ্লাইওভার চোখে পড়ে। কবিরা আগে কুঁড়েঘর নিয়ে কবিতা লিখতেন, এখন দুরবিন দিয়েও কুঁড়েঘর দেখা যায় না। ডিজিটাল বাংলাদেশ এক সময় স্বপ্ন মনে হতো, এখন তা স্বপ্ন নয় বাস্তবতা। আবেদন, ভর্তি, লেখাপড়া সবকিছুই হচ্ছে ডিজিটাল ব্যবস্থায়। করোনার টিকা এখনো অনেক দেশ পায়নি, কিন্তু বাংলাদেশ টিকা সংগ্রহে অনেক দেশের চেয়ে এগিয়ে। সমালোচনা করলেও বিএনপির নেতারা টিকা নিচ্ছেন। বাংলাদেশের এসব সাফল্য সম্ভব হয়েছে শেখ হাসিনার যাদুকরি নেতৃত্বের কারণেই।

তথ্যমন্ত্রী এ সময় দলীয় কর্মকাণ্ডে কিছু অতিউৎসাহী নেতাকে ইঙ্গিত করে বলেন, দল ক্ষমতায় থাকলে নেতাকর্মীদের মধ্যে আলস্য এসে যায়। কিন্তু সেটা হতে দেওয়া যাবে না। পিঠ বাঁচাতে এবং টাকা আয় করতে অনেকেই দলে আসবে, কিন্তু তাদের দরকার নেই। পরীক্ষিত নেতাকর্মীরা দলের নেতৃত্বে আসবে। তাহলে শেখ হাসিনার হাত আরও শক্তিশালী হবে।

ওয়াজি উদ্দিন খান পৌর মিলনায়তনে ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. খলিলুর রহমান খলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবীরের পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক এসএম কামাল, কার্যকরী সদস্য কবিতা জাহান কবিতা, জেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, মো. মকবুল হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, আহমেদ ফিরোজ কবীর এমপি, নুরুজ্জামান বিশ্বাস এমপি, নদিরা ইয়াসমিন জলি এমপি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :