ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বিরাজলক্ষী ঘোষের কবিতা ‘ঈশ্বরের সাথে মেঘের মাঝে’ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী

এফএটিএফ গ্রে তালিকা থেকে বাদ পড়তে ছাড় পাবে না পাকিস্তান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১ ৩৯৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংগৃহীত ছবি

ভয়েস ডিজিটাল ডেস্ক

২০১৮ সালের জুন মাস থেকে পাকিস্তান এফএটিএফের নজরদারিতে রয়েছে। প্যারিস কেন্দ্রিক ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) ধূসর তালিকা থেকে বের হতে পাকিস্তান কঠোর পরিশ্রমের সাথে সাথে মিত্র দেশ তুরস্ক এবং চীনের সহায়তা নিচ্ছে।

দেশটি তুরস্ক, চীন এবং মালয়েশিয়ার সহায়তায় এখন পর্যন্ত কালো তালিকায় যাওয়া রোধ করতে পেরেছে।পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ কুরেশি সম্প্রতি দেশটির সিনেটকে বলেছেন, তিনি একটি ইতিবাচক সিদ্ধান্ত আশা করছেন। গত সেপ্টেম্বরে পাক সংসদ এফএটিএফ-এর প্রয়োজনীয়তা মেনে চলার জন্য ১৪টি আইন সংশোধন করে।

অন্যদিকে আরও ১৩টি বিষয়ে পর্যবেক্ষকদের সন্তুষ্ট করে। ধূসর তালিকা থেকে বাদ দিতে এরইমধ্যে এফএটিএফকে চিঠি দিয়েছে পাকিস্তান। চিঠিতে সন্ত্রাসী অর্থায়ন রোধে পাকিস্তানের বড় সাফল্য তুলে ধরা হয়েছে। এছাড়া পাকিস্তান এই তালিকা থেকে সরতে একটি মামলাও করছে।

আগামী ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি এফএটিএফের বৈঠকে সিদ্ধান্ত হবে পাকিস্তান ধূসর তালিকা থেকে বের হতে পারবে নাকি কালো তালিকায় যুক্ত হবে।

অন্যদিকে, এফএটিএফ থেকে বলা হয়েছে, পাকিস্তান কোন ছাড় পাবে না। তালিকা থেকে নাম সরাতে হলে পাকিস্তানকে সন্ত্রাসী অর্থায়ন এবং অর্থ পাচার বন্ধ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :