ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা সই শি জিনপিংয়ের সঙ্গে ‘খুবই সফল’ বৈঠক শেষে বেইজিং ছাড়লেন ট্রাম্প ভারতীয় হাই কমিশনের আয়োজনে ঢাকায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন মশা নৌবহর: হরমুজ প্রণালিতে ইরানের ছোট নৌকা যেভাবে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ দিচ্ছে গরীবের পুষ্টিতে থাবা: গরম ডিম-সবজির বাজার, পেঁয়াজের হাফ সেঞ্চুরী ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি, ঢাকা ছাড়তে পারেন কোটি মানুষ পর্যটকদের নিরাপত্তায় কক্সবাজার-কুয়াকাটা স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার সূচিতে পরিবর্তন: ২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুনে বিয়ের সওদা করতে গিয়ে ৪ ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হওয়া উচিত : জিনপিং

এফএটিএফ গ্রে তালিকা থেকে বাদ পড়তে ছাড় পাবে না পাকিস্তান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১ ৩৬৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংগৃহীত ছবি

ভয়েস ডিজিটাল ডেস্ক

২০১৮ সালের জুন মাস থেকে পাকিস্তান এফএটিএফের নজরদারিতে রয়েছে। প্যারিস কেন্দ্রিক ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) ধূসর তালিকা থেকে বের হতে পাকিস্তান কঠোর পরিশ্রমের সাথে সাথে মিত্র দেশ তুরস্ক এবং চীনের সহায়তা নিচ্ছে।

দেশটি তুরস্ক, চীন এবং মালয়েশিয়ার সহায়তায় এখন পর্যন্ত কালো তালিকায় যাওয়া রোধ করতে পেরেছে।পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ কুরেশি সম্প্রতি দেশটির সিনেটকে বলেছেন, তিনি একটি ইতিবাচক সিদ্ধান্ত আশা করছেন। গত সেপ্টেম্বরে পাক সংসদ এফএটিএফ-এর প্রয়োজনীয়তা মেনে চলার জন্য ১৪টি আইন সংশোধন করে।

অন্যদিকে আরও ১৩টি বিষয়ে পর্যবেক্ষকদের সন্তুষ্ট করে। ধূসর তালিকা থেকে বাদ দিতে এরইমধ্যে এফএটিএফকে চিঠি দিয়েছে পাকিস্তান। চিঠিতে সন্ত্রাসী অর্থায়ন রোধে পাকিস্তানের বড় সাফল্য তুলে ধরা হয়েছে। এছাড়া পাকিস্তান এই তালিকা থেকে সরতে একটি মামলাও করছে।

আগামী ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি এফএটিএফের বৈঠকে সিদ্ধান্ত হবে পাকিস্তান ধূসর তালিকা থেকে বের হতে পারবে নাকি কালো তালিকায় যুক্ত হবে।

অন্যদিকে, এফএটিএফ থেকে বলা হয়েছে, পাকিস্তান কোন ছাড় পাবে না। তালিকা থেকে নাম সরাতে হলে পাকিস্তানকে সন্ত্রাসী অর্থায়ন এবং অর্থ পাচার বন্ধ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এফএটিএফ গ্রে তালিকা থেকে বাদ পড়তে ছাড় পাবে না পাকিস্তান

আপডেট সময় : ১২:২৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১