ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আল জাজিরার টিভির প্রতিবেদন বাস্তবভিত্তিক নয়:  স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১ ৩৯৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল রিপোর্ট

‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শীর্ষক কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা টেলিভিশনের প্রতিবেদন বাস্তবভিত্তিক নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এমন মন্তব্য করেন।

তিনি  বলেন, আল জাজিরা যেগুলো প্রচার করেছে তা মিথ্যা, ষড়যন্ত্র। একটা ষড়যন্ত্র নিয়েই তারা কাজ করছে। আমরা বলেছি, যতগুলো তথ্য তারা দিয়েছে এগুলো বাস্তবভিত্তিক নয়।

আমি মনে করি বাংলাদেশ এ সমস্ত ষড়যন্ত্র পেরিয়ে অনেক দূর এগিয়ে গেছে। আল জাজিরা যা প্রকাশ করেছে, তা এদেশের জনগণ বিশ্বাস করেন না।

এই অপপ্রচারের কারণ জানতে চাইলে তিনি বলেন, একটা গুজব রটিয়ে মানুষের মনে একটা অন্য ধরনের পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র ছিলো। প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে চলতে হয়েছে। এটিও নতুন আরেকটি ষড়যন্ত্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :