ঢাকা ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে টানা দশ দিনব্যাপী অনুষ্ঠানমালা সম্প্রচারিত হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১ ৪৩৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৭ থেকে ২৬ মার্চ, ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালা প্রচারিত হবে। দেশের সকল টেলিভিশন চ্যানেলসহ অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় এসব অনুষ্ঠানমালা প্রচারিত হবে। সোমবার বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ে কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় এ কথা জানানো হয়।

কামাল আবদুল নাসের চৌধুরী জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী ১৭ মার্চ হতে ২৬শে মাচর্, পর্যন্ত টানা দশ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা আয়োজনের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং কোভিড-১৯ জনিত বিদ্যমান পরিস্থিতিতে এসব অনুষ্ঠান টেলিভিশন চ্যানেলসমূহে, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় সম্প্রচার করা হবে। এ অনুষ্ঠানমালায় প্রত্যেক দিন পৃথক থিমভিত্তিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

সভায় অন্যান্যের মধ্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি, সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, সাবেক সচিব আকতারী মমতাজ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান উল আলম, এ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (এ্যাটকো)’র সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু এবং সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক বাবু, সাংবাদিক সুভাষ সিংহ রায় এবং জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :