ঢাকা ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আধুনিক স্থলবন্দর হবে তামাবিল : নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১ ৩৭৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তামাবিল স্থলবন্দর স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী : ছবি সংগ্রহ

ভয়েস ডিজিটাল ডেস্ক

বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থায় নয়া দিগন্তের সূচনা করেছে। দুয়ার খুলছে একের পর এক স্থলবন্দরের। এরই ধারাবাহিকতায় সিলেটের তামাবিল স্থলবন্দরকে একটি আধুনিক বন্দরে রূপে দেয়া হবে জানিয়েছেন, বাংলাদেশের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রবিবার তামাল বিলবন্দর এবং এর সুবিধাভোগীদের নিয়ে বৈঠক কালে প্রতিমন্ত্রী বলেছেন, তামাবিল স্থলবন্দরের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থা ও ব্যবসায়ীদের সমন্বয়ে তামাবিলকে আধুনিক স্থলবন্দর হিসাবে গড়ে তোলা হবে। বন্দরের আধুনিক সুযোগ সুবিধা দিতে সরকার প্রস্তুত।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কে এম তারিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, তামাবিল স্থলবন্দর গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সার্কেল এএসপি প্রভাস কুমার সিংহ, তামাবিল কাস্টমের সহকারী পরিচালক রুহুল আমিন, ৪৮ বিজিবি’র তামাবিল কোম্পানি কামান্ডার নায়েক সুবেদার জয়নাল আবেদীন, ৩নং পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, তামাবিল কয়লা পাথর

আমদানিকারক গ্রুপের সভাপতি লিয়াকত আলী, সহ-সভাপতি মনিরুজ্জামান মিন্টু, জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন সেদু, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম। বক্তরা তামাবিল স্থলবন্দরের বিভিন্ন বিষয়ে প্রতিমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করেন। তারা বলেন, দ্রুত সময়ের তাদের উত্থাপিত বিষয়গুলো সমাধান করা হলে তামাবিল বন্দর বাংলাদেশের মধ্যে আধুনিক স্থলবন্দর হিসাবে রূপ লাভ করবে। এর আগে প্রতিমন্ত্রী তামাবিল স্থলবন্দর এলাকা ঘুরে দেখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :