ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

টিকা গ্রহণ শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে ওঠেন ভারতীয় হাইকমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:০০ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১ ৩৮২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস রিপোর্ট, ঢাকা

তিনদিন ধরে চলছে বাংলাদেশে টিকা কর্যক্রম। ভারতে তৈরি ৩ কোটি ডোজ টিকা কিনেছে বাংলাদেশ। দেশে পৌছেছে ৫০ লাখ ডোজ। বাকীগুলো পর্যায়ক্রমে আসবে। তাছাড়া ভারত ‘টিকা মৈত্রী’র নির্দশন হিসেবে বাংলাদেশকে উপহার দিয়েছে ২০ লাখ ডোজ টিকা। মোট ৭০ লাখ ডোজ মজুত হবার পর টিকা ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু করে বাংলাদেশ। টিকা কার্যক্রমের ধারাবাহিকতায় বুধবার বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের টিকাদান থেকে শুরু হয়েছে। এদিন প্রথম টিকা নেন ভ্যাটিকান সিটির প্রতিনিধি ও ডিপ্লোমেটিক কোরের ডিন জর্জ কোসারি। তারপরই টিকা নেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

এদিন বিকাল নাগাদ রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম টিকা নিয়ে কূটনীতিকদের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ভারতের টিকাকে আলাদা করে দেখার কিছু নেই। যারা টিকা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের টিকা দেওয়া শুরু করেছি। বেশ কয়েকজন কূটনীতিক টিকা নেবেন। পর্যায়ক্রমে বাংলাদেশে অবস্থান করা প্রায় ১২ শতাধিক কূটনীতিককে টিকা দেওয়া হবে।
এরপরই কূটনীতিক জর্জ কোসারি টিকা নেন। তার কিছুক্ষণ পরে টিকা নেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। টিকা নেওয়া শেষে বাংলাদেশকে অভিনন্দন জানান ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, বাংলাদেশি সব বন্ধুকে বলব- আপনারা টিকা নিন। বাংলাদেশের সঙ্গে ভারত সবসময় আছে। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টিকা গ্রহণ শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে ওঠেন ভারতীয় হাইকমিশনার

আপডেট সময় : ০২:১৬:০০ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১