ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ইইউ’র কাছে ১২ বছর শুল্ক সহযোগিতা চেয়েছে বিজিএমইএ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১ ৩৭৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি ক্যাটাগরি) থেকে উত্তরণের পর শুল্ক সুবিধা আরও ১২ বছর অব্যাহত রাখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

বুধবার বিজিএমইএ’র গুলশানের অফিসে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটল সৌজন্য সাক্ষাৎকালে এ দাবি তুলে ধরেন সংগঠনের সভাপতি ফারুক হাসান।

বিজিএমইএ’র সহ-সভাপতি মিরান আলী এ সময় উপস্থিত ছিলেন। বিজিএমইএ থেকে পাঠানো সংবাদ বার্তায় এতথ্য জানানো হয়।

বিজিএমইএ’র তরফে থেকে ফারুক হাসান নবনিযুক্ত ইইউ রাষ্ট্রদূতকে দেশের পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি, শিল্পের চ্যালেঞ্জ, সুযোগ ও সম্ভাবনা এবং ভবিষ্যৎ অগ্রাধিকারমূলক

করণীয়গুলো সম্পর্কে অবহিত করেন। তিনি কর্মক্ষেত্রে নিরাপত্তা, পরিবেশগত টেকসই উন্নয়ন এবং শ্রমিকদের কল্যাণ প্রভৃতি ক্ষেত্রে শিল্পের অনন্য অর্জনগুলোও তুলে ধরেন।

ফারুক হাসান ইউরোপীয় ইউনিয়ন তাদের প্রস্তাবিত জিএসপি রেগুলেশনে জিএসপি প্লাসের একটি অন্যতম শর্ত ৭ দশমিক ৪ শতাংশ ন্যূনতম আমদানি সীমা (ইমপোর্টথ্রেশোল্ড) শর্তটি বাদ দেওয়ায় ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানান। ইইউরি রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলকে বলেন,

পদক্ষেপটি বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের পর জিএসপি প্লাস সুবিধা পাওয়ার জন্য আবেদনের পথ সুগম করবে। বিজিএমইএ সভাপতি আশাবাদ ব্যক্ত করেন, ইউরোপীয়

ইউনিয়নের বাংলাদেশের প্রতি বন্ধুত্বপূর্ণ সমর্থন এবং সহযোগিতা প্রদান, বিশেষ করে তৈরি পোশাক শিল্পখাতে সহযোগিতা প্রদান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীদের টেক্সটাইল, পোশাক, ফ্যাশন ও

ব্যবসায় সক্ষমতা বিকাশে ইইউকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন বিজিএমইএ সভাপতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য