ঢাকা ১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সাত মাস পর করোনায় মৃত্যু নামলো সাতে

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ১০:২০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১ ৪১৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দূর্গম পাহাড়ে টিকা কার্যক্রম ছবি সংগ্রহ

‘করোনা শনাক্তের ২ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫১ শতাংশ আর মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ’

বাংলাদেশে করোনায় প্রথম মৃত্যু গণনা শুরু হয়েছিলো ২০২০ সালের ১৮ মার্চ। তারপর আক্রান্ত ও মৃত্যু ঘটনা দেখেছে বাংলাদেশ। চলতি বছরের মার্চ-এপ্রিলে ২৫০ জনের মৃত্যু দেখা গিয়েছে।

ভীতসন্ত্রস্ত মানুষ। তবে টিকা আবিষ্কারের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা সংগ্রহের যা যা করা দরকার তা করতে নির্দেশনা দিয়েছেন। প্রায় প্রতিদিন স্বাস্থ্য সচেতন বার্তা নিয়ে এসেছেন

টেলিভিশনের পর্দায়। তারপর ফেব্রুয়ারিতে টিকা কার্যক্রম শুরু হয়। এরমধ্যে দেশের ৮০শতাংশ মানুষকে টিকার আওতায় আনার ঘোষণা দেন শেখ হাসিনা।

যৌনকর্মীদের মাঝে টিকাকার্যক্রম

বর্তমানে বাংলাদেশে দুই ডোজ মিলিয়ে টিকার আওতায় আসা জনগোষ্ঠীর সংখ্যা প্রায় তিনকোটির ওপরে। টিকাকরণে আওতায় এসেছেন প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে দুর্গম পাহাড়ের বাসিন্দা।

এবারে সাত মাস পর একদিনে সাত জন মারা গিয়েছেন। এর আগে গত ১১ মার্চ ৬জনের মৃত্যু হয়েছিল। সে হিসাবে সাত মাস পর করোনায় একদিনে সর্বনিম্ন মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সাত জনকে নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৭ হাজার ৬৫৪ জন। একই সময়ে নতুন করে শনাক্ত

হয়েছেন ৬৪৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তর সংখ্যা ১৫ লাখ ৬১ হাজার ৪৬৩ জন। শুক্রবার এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

পাহাড়েরর জনগোষ্ঠীকে টিকা দেওয়া হচ্ছে

এদিকে একই সময়ে সুস্থ হয়েছেন ৮১৪ জন। মোট সুস্থতার ১৫ লাখ ২২ হাজার ৫৯১ জন। এই সময়ে করোনা শনাক্তের ২ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫১ শতাংশ আর মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

এদিন ২৩ হাজার ৩০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯৯ লাখ ১৪ হাজার ৯১৬টি। গত ২৪ ঘণ্টায় মৃত সাত জনের মধ্যে পুরুষ ৩ জন আর নারী ৪ জন।

দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৭৩৩ জন আর নারী ৯ হাজার ৯২১ জন। মৃতদের মধ্যে ঢাকা আর চট্টগ্রাম বিভাগের আছেন ৩ জন করে আর রংপুর

গণটিকা কার্যক্রম

বিভাগের একজন। এরমধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ছয় জন আর বেসরকারি হাসপাতালে একজন। করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটের মধ্যে জুলাই মাসে দৈনিক

মৃত্যু দুইশ’র ঘর ছাড়িয়ে যায়। গত আগস্ট মাসে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি দ্রুত উন্নতি ঘটছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য