ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

৯টি ভ্রাম্যমান ডাকঘর উদ্বোধন করোনায়ও সচল ডাকসেবা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০ ৬৯৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক : কোভিড -১৯ এর প্রাদুর্ভাবের মধ্যে ডাক অধিদপ্তর ২৮ মার্চ থেকে সাধারণের সেবায় নিয়োজিত রয়েছে। এ সময়ের মধ্যে ৭ লক্ষ পঞ্চাশ হাজার গ্রাহককে ডাক সেবা প্রদানের পাশাপাশি ১ হাজার দুই শত কোটি টাকার লেনদেন সম্পন্ন করেছে। সরকার ইতোমধ্যে টেলিফোন ও ইন্টারনেট সেবার পাশাপাশি ডাক সেবাকে জরুরী পরিষেবা হিসেবে ঘোষণা করে। এর ফলে জিপিও, জেলা পর্যায়ের প্রধান ডাকঘর, শহরস্থ সাব পোস্ট অফিস এবং সীমিত পরিসরে গ্রামীন ডাকঘর খোলা রয়েছে। মানুষের সেবাকে দোরগোড়ায় পৌছে দিতে বর্তমান আপাতকালীন সময়েও সচল ডাকসেবা। নগরবাসীর দোরগোড়ায় ডাক সেবা পৌঁছে দেবার লক্ষ্যে এবারে ভ্রাম্যমান ডাকঘরের কার্যক্রম চাল করা হলো। রাজশাহী ও খুলনা মেট্রোপলিটনসহ ৯টি ভ্রাম্যমান ডাকঘরের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রকের মন্ত্রী মোস্তাফা জব্বার। এসময় মন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশব্যাপী ভ্রাম্যমান ডাকঘর চালু প্রক্রিয়াধীন। সোমবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বেইলী রোড সরকারি বাসভবন থেকে ঢাকার জিপিও চত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৯টি ভ্রাম্যমান ডাকঘরের উদ্বোধন করেন। ঢাকা মেট্রোপলিটন শহরের লকডাউনের আওতাভুক্ত এলাকায় জনগণের দোরগোড়ায় ডাকঘর সঞ্চয় ব্যাংক, সঞ্চয়পত্র, জরুরী চিঠিপত্র, ঔষধপত্র ও করোনা চিকিৎসা সংক্রান্ত উপকরণ, পার্সেল, ডিজিটাল কমার্স, ইএমটিএস ও ডাক জীবন বীমা সেবা প্রদানের লক্ষ্যে এই সেবা চালু রাখতে মন্ত্রীর এই ব্যতিক্রম উদ্যোগ। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নূর-উর-রহমান এ সময় ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন। ঢাকা জিপিও চত্ত্বরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো: আজিজুল ইসলাম এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্রসহ ডাক অধিদপ্তরের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৯টি ভ্রাম্যমান ডাকঘর উদ্বোধন করোনায়ও সচল ডাকসেবা

আপডেট সময় : ০৩:৫৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০