ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেইজিং থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান গুমের শিকার পরিবারের ভাতা বরাদ্দ এই বাজেটেই প্রতিশ্রুতি মির্জা ফখরুলের হামে মৃত্যু ৭০০ ছাড়াল, বাড়ছে উদ্বেগ তিস্তা প্রকল্প বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের: মাহদী আমিন বাংলা কিউআর চালু হলে বদলে যাবে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প ধ্বংসস্তূপে চাপা শত শত প্রাণ, উদ্ধার ২৩৫ মরদেহ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক তিয়েনআনমেন চীনের বীরদের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা প্রধানমন্ত্রীর চীনের সঙ্গে গভীরতর শিল্প অংশীদারত্বে আগ্রহী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

২,২৭৬ নেতাকর্মীকে গুম ও হত্যার অভিযোগে আবারও ট্রাইব্যুনালে বিএনপি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে

২,২৭৬ নেতাকর্মীকে গুম ও হত্যার অভিযোগে আবারও ট্রাইব্যুনালে বিএনপি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অপহরণ, গুম এবং ‘ক্রসফায়ার’-এর নামে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবারও অভিযোগ দাখিল করেছে দলটি।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গুম, খুন এবং মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান এ অভিযোগ জমা দেন।

অভিযোগে বলা হয়েছে, ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২ হাজার ২৭৬ জন নেতাকর্মীকে অপহরণ করে গুম এবং পরে ‘ক্রসফায়ার’-এর নামে হত্যা করা হয়েছে। এসব ঘটনার মধ্যে বিএনপি নেতা ইলিয়াস আলী-এর গুমের ঘটনাও অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে ২০২৫ সালের ৯ জানুয়ারি একই অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছিল। তবে দীর্ঘ সময়েও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় বিএনপি পুনরায় অভিযোগ জমা দেয়।

অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২,২৭৬ নেতাকর্মীকে গুম ও হত্যার অভিযোগে আবারও ট্রাইব্যুনালে বিএনপি

আপডেট সময় : ০৬:৫৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬