ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

২০০৮ সালের পর দেশে সত্যিকার অর্থে কোনো নির্বাচন হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫২:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ২৬৭ বার পড়া হয়েছে

২০০৮ সালের পর দেশে সত্যিকার অর্থে কোনো নির্বাচন হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০০৮ সালের পর দেশে সত্যিকার অর্থে আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন হবে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে উৎসবমুখর, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।

শনিবার সকালে ভোলায় ‘ভোটের গাড়ি ক্যারাভান’-এর যাত্রা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

তৌহিদ হোসেন বলেন, “একদম তলানিতে চলে যাওয়া একটি দেশকে টেনে তুলতে হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে। আমরা এমন একটি নির্বাচন আয়োজন করতে চাই, যেখানে মানুষ নির্ভয়ে ও ইচ্ছামতো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।”

বর্তমান সরকার কারও পক্ষে নয়— এমন মন্তব্য করে তিনি বলেন, “এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ অবস্থান থেকে দায়িত্ব পালন করছে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করাই আমাদের একমাত্র লক্ষ্য।”

তিনি আরও বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া গণতন্ত্র শক্তিশালী হয় না। সে কারণেই সরকার সব রাজনৈতিক দলকে নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত করার চেষ্টা করছে।

অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এ কর্মসূচিতে অংশ নেন।

‘ভোটের গাড়ি ক্যারাভান’ কর্মসূচির মাধ্যমে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নির্বাচনী পরিবেশকে প্রাণবন্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :