ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কূটনীতিতেও কোণঠাসা ভারত জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা সই শি জিনপিংয়ের সঙ্গে ‘খুবই সফল’ বৈঠক শেষে বেইজিং ছাড়লেন ট্রাম্প ভারতীয় হাই কমিশনের আয়োজনে ঢাকায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন মশা নৌবহর: হরমুজ প্রণালিতে ইরানের ছোট নৌকা যেভাবে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ দিচ্ছে গরীবের পুষ্টিতে থাবা: গরম ডিম-সবজির বাজার, পেঁয়াজের হাফ সেঞ্চুরী ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি, ঢাকা ছাড়তে পারেন কোটি মানুষ পর্যটকদের নিরাপত্তায় কক্সবাজার-কুয়াকাটা স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার সূচিতে পরিবর্তন: ২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুনে বিয়ের সওদা করতে গিয়ে ৪ ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

১৮৪টি চীনা ওয়েবসাইট বন্ধ করল সৌদি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১ ৩৪৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

সৌদি আরব ১৮৪টি চীনা ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সৌদির বাজারকে উদ্দেশ্য করে ওইসব ওয়েবসাইট ভেজাল, নকল পণ্য সরবারাহ এবং বিভিন্ন পণ্যের ভুয়া বিজ্ঞাপন দিয়ে আসছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, এসব সাইট থেকে পণ্য কেনার পর ক্রেতাদের আর ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই। এমনকি বিক্রয়ত্তোর সেবাও পাওয়া যায়না।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সরকার যেসব ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে এর অধিকাংশেরই সংরক্ষিত তথ্য, ফোন নম্বর কিংবা কাস্টমার সার্ভিস নেই। জনগণের প্রতি আহ্বান জানিয়ে কর্তৃপক্ষ বলেছে, বিশ্বাসযোগ্য দোকানের সঙ্গে লেনদেন করুন। কোনো অবস্থাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দেখে এসব ভূঁইফোড় সাইট থেকে পণ্য কিনবেন না।

এসব ওয়েবসাইটে অপেক্ষাকৃত কম দামে নকল ইলেকট্রনিক পণ্য, পারফিউম, ব্যাগ, জুতো, কাপড় ও কসমেটিক সামগ্রী বিক্রি করা হতো। আরবি ভাষায় চটকদার বিজ্ঞাপন দিয়ে পণ্য বিক্রি করতো এইসব ওয়েবসাইট। এ কারণেই ক্রেতারা অনেক বেশি আকৃষ্ট হতেন বলে মনে করা হচ্ছে। অনেক সময় দেখা যায়, একটি ওয়েবসাইট বন্ধ করলে বিকল্প ওয়েবসাইট খুলে একইভাবে আবার প্রতারণা শুরু করে প্রতিষ্ঠানগুলো। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে। সূত্র: গালফ নিউজ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৮৪টি চীনা ওয়েবসাইট বন্ধ করল সৌদি

আপডেট সময় : ১০:৫০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১