ঢাকা ১১:১১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে কিশোরসহ  নিহত ২ জন, আহত ৪জন

ধর্মপাশা ( সুনামগঞ্জ)  প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১৫৪ বার পড়া হয়েছে

বজ্রপাতে মৃত কিশোর রহমত উল্লাহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় শনিবার দুপুরে ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৪জন।

নিহতরা হচ্ছে, পাইকুরাটী ইউনিয়নের বড়ইহাটি গ্রামের ফজলু রহমানের ছেলে হাবিবুর রহমান (২২)  সে বাদশাগজ্ঞ ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং জয়শ্রী ইউনিয়নের ইসলামপুর ( স্বরস্বতিপুর) গ্রামের জয়নাল হকের ছেলে রহমত উল্লাহ (১৩)।

তাদের মধ্যে একজন হাবিবুর রহমান চকিয়াচাপুরের কিলাকান্দি ধান কাটতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়। তারা শনিবার দুপুর বেলা পৃথক স্থানে বজ্রপাতে নিহত হয় এবং আহতরা হলো, ইসলামপুর গ্রামের  শিখামনি (২৫) স্বামী : লালাসাধু , জয়নাল হক (৩৫) পিতা: আব্দুল জব্বার  এবং চকিয়াচাপুর গ্রামের বাসিন্দা  আব্দুল কাইয়ুম (২৫) ও   অমর হোসেন (২০) ।

তাদের জরুরী ভাবে ধর্মপাশা উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করে হাবিবুর রহমান ও রহমত উল্লাহকে  মৃত ঘোষণা করেন এবং আহত শিখামনি ও জয়নাল হককে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।  আব্দুল কাইয়ুম ও অমর হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :