ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ফিনল্যান্ড মায়ের টানে ৭৮ তলা সমান গভীর গুহা থেকে অলৌকিক ফেরা প্রধানমন্ত্রী তারেক রহমান: সামনে কঠিন সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে সমঝোতা না হলে ইরানে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের দেশ গঠনে নাগরিক দায়িত্ব আহ্বান প্রধানমন্ত্রীর ঈদের টানা সাতদিনের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ঢাকায় পশু কোরবানি ৭লাখ: সাভার ট্যানারী পল্লীতে চামড়া  ঢুকেছে সোয়া ৫ লাখ প্রথম ফিরতি ফ্লাইটে  ৪১৯ জন হজযাত্রী ঢাকায় পৌঁছেছেন চামড়া: অর্থনীতিতে আয়ের উৎস, সেই মূল্যবান সম্পদের এমন অর্থহীন পরিণতি! সড়ক নয়, যেন মৃত্যুর উপত্যকা! লোবানের গন্ধে ফিকে ঈদের আনন্দ

প্রধানমন্ত্রী তারেক রহমান: সামনে কঠিন সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৩:১৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার একটি বিপর্যস্ত ও চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এ সময় দায়িত্বহীনতা বা হালকাভাবে চলার সুযোগ নেই, তা হলে দেশের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

রোববার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ ও দর্শন নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন, বর্তমান সরকার সেই পথ অনুসরণের চেষ্টা করছে। জনগণ সবসময় তাদের কাছেই প্রত্যাশা করে, যাদের কাছ থেকে তারা উন্নয়ন, সুশাসন ও ইতিবাচক পরিবর্তনের আশা করতে পারে।

তিনি বলেন, কঠোর পরিশ্রম, সততা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে জিয়াউর রহমান বাংলাদেশকে এমন একটি অবস্থানে নিয়ে গিয়েছিলেন, যেখানে দেশের মানুষ জিয়া ও বাংলাদেশকে একাকার করে দেখত। তাঁর নেতৃত্বে দেশের অর্থনীতি, কৃষি, উৎপাদন এবং জাতীয় আত্মবিশ্বাসে নতুন গতি সৃষ্টি হয়েছিল। সেই উন্নয়নমুখী ও দেশপ্রেমিক পথ অনুসরণ করেই দেশকে এগিয়ে নিতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমানে সমাজে সামাজিক, ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের কিছুটা অবক্ষয় লক্ষ্য করা যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে কী ধরনের কার্যকর উদ্যোগ নেওয়া যায়, সে বিষয়ে তথ্য ও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, একটি শক্তিশালী, সমৃদ্ধ ও মূল্যবোধনির্ভর বাংলাদেশ গড়তে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমেই বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রধানমন্ত্রী তারেক রহমান: সামনে কঠিন সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে

আপডেট সময় : ০৭:৪৩:১৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬