ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূতরাই : মার্কিন সিনেটর

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ২৫০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমেরিকায় বসবাসকারী কিছু বাংলাদেশি বংশোদ্ভূত লোক সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে এবং তা সেখানকার সংখ্যালঘুদের মাঝে উদ্বেগ ছড়িয়েছে বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন মার্কিন সিনেটর গ্যারি পিটার্স।

মঙ্গলবার যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন সিনেটর গ্যারি পিটার্সের সাক্ষাৎ।

ড. ইউনূস তাকে বলেন, গত বছরের আগস্টে ক্ষমতা পরিবর্তনের পর সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের ওপর আক্রমণের যে ঘটনা ঘটেছে তা রাজনৈতিক নয়, এগুলো উদ্দেশ্যপ্রণোদিত। সরকার দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়েছে।

অধ্যাপক ইউনূস মার্কিন সিনেটরকে বাংলাদেশের বিভিন্ন শহর পরিদর্শন করার আহ্বান জানান এবং ধর্মীয় সম্প্রীতির প্রকৃত তথ্য জানতে বাংলাদেশ সফরের জন্য অন্যান্য মার্কিন রাজনৈতিক নেতা, সাংবাদিকদের আমন্ত্রণ জানান।

প্রধান উপদেষ্টা বলেন, এসব অপপ্রচার রোধে আমেরিকার সহায়তা দরকার, আমরা একসঙ্গে ভুল তথ্যের বিরুদ্ধে লড়তে চাই।

ঘণ্টাব্যাপী বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন।

এ সময় পিটার্স অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডার প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি মসৃণ গণতান্ত্রিক উত্তরণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

ড. ইউনূস তাকে জানান, রাজনৈতিক দলগুলো কম সংস্কারে সম্মত হলে সরকার ডিসেম্বরে নির্বাচন দেবে। তবে সংস্কারের বৃহত্তর প্যাকেজ চাইলে কয়েক মাস পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আগামী নির্বাচন অবশ্যই অবাধ ও সুষ্ঠু হবে বলে গ্যারি পিটার্সকে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :