ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে ১০ হত্যা: ট্রাইব্যুনালে বিচার শুরু শামীম ওসমানসহ অভিযুক্তদের খেলাপি ঋণে জর্জরিত দেশের পাঁচ এনবিএফআই বন্ধে বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক অনুমোদন হামের টিকা বিতর্কে তদন্তের ইঙ্গিত, আগে চিকিৎসায় জোর স্বাস্থ্যমন্ত্রীর আর্থিক খাতসহ অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ওআইসি সদস্য দেশগুলোর সক্রিয় সমর্থন কামনা: প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পুনর্মূল্যায়নের ইঙ্গিত সরকারের নিজেদের জ্বালানি থাকতে বিদেশ  নির্ভরতা কেন: জ্বালানিমন্ত্রী রাজপথে আন্দোলনের স্মৃতি আর নেতাদের সঙ্গে ছবি, কোনোভাবেই অপরাধের ঢাল হতে পারে না পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য: পদে পদে হয়রানির শিকার রোগীরা

শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে শীর্ষ হিজবুল কমান্ডার নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০ ৬৬২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘এটা পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর পক্ষে বড়োসড়ো সাফল্য, বললেন পুলিশ কর্মকর্তারা’

ভয়েস ডিজিটাল ডেস্ক

নিরাপত্তা বাহিনীর সঙ্গে তুমুল গুলির লড়াইয়ে নিহত হল হিজবুল মুজাহিদিনের শীর্ষ কমান্ডার সইফুল্লা। রবিবার দিনভর গুলির লড়াইয়ের পর এই ঘটনাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি বড়োসড়ো সাফল্য বলে উল্লেখ করেছে পুলিশ। মে মাসে পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর অভিযানে কাশ্মীরে হিজবুল মুজাহিদিনের প্রধান রিয়াজ নাইকু নিহত হয়। নাইকুর মৃত্যুর পর জম্মু ও কাশ্মীরে সংগঠনের দায়িত্ব বর্তায় সইফুল্লার হাতে। বাহিনীর এক আধিকারিক জানান, নিরাপত্তা বাহিনীর উপর একাধিক হামলার ঘটনায় অভিযুক্ত ছিল সইফুল্লা। জম্মু ও কাশ্মীরের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদীর তকমা পেয়েছিল সে।

এ দিন গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ কাশ্মীরের রংগরেথ এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। খবর পাওয়ার পর পুলিশ ও সিআরপিএফ যৌথ অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছে হ্যান্ডমাইকে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলে। কিন্তু তারা গুলি ছুড়তে শুরু করে। এর পরেই জঙ্গিদের গুলির পাল্টা জবাব দেয় বাহিনী।
জম্মু ও কাশ্মীর পুলিশের আইজি (কাশ্মীর রেঞ্জ) বিজয় কুমার জানান, দীর্ঘক্ষণ গুলির লড়াই চলে। এতে এক জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়। খোঁজখবর নিয়ে জানা যায়, নিহত হিজবুল মুজাহিদিনের প্রধান কমান্ডার সইফুল্লা। আরও এক জনকে জীবিত অবস্থায় আটক করা হয়েছে। তিনি বলেন, এটা পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর পক্ষে একটা বড়োসড়ো সাফল্য। এটা কোনো ছোটোখাটো ঘটনা নয়”।

পাশাপাশি বিষয়টি নিশ্চিত করে জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিং সংবাদ সংস্থা এএনআই-এর কাছে বলেন, হিজবুল মুজাহিদিনের শীর্ষ কমান্ডার সইফুল্লা গুলির লড়াইয়ে নিহত হয়েছে। এটা ছিল একটা অত্যন্ত সফল অপারেশন। পুলিশ সূত্রে খবর, আবাসিক এলাকার একটি বাড়িতে লুকিয়ে রয়েছে আরও বেশ কয়েকজন জঙ্গি। তারা সেখান থেকেই গুলি চালাচ্ছে। এলাকায় বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে শীর্ষ হিজবুল কমান্ডার নিহত

আপডেট সময় : ০৪:০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০