ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বিরাজলক্ষী ঘোষের কবিতা ‘ঈশ্বরের সাথে মেঘের মাঝে’ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী

শ্যাওলায় ঢাকা পড়ে মারা গেল ৪ হাজার ২০০ টন স্যামন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১ ৩৭২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক 

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে শ্যাওলায় ঢাকা পড়ে ৪ হাজার ২০০ টন স্যামন মাছ মারা গেছে। বৃহস্পতিবার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্যামন উৎপাদনকারী দেশটির ফিসারিজ ও অ্যাকুয়াকালচার সার্ভিস এ তথ্য জানায়।

ধারণা করা হচ্ছে, ক্ষতিকর শ্যাওলার আস্তরণে ঢাকা পড়ে পানিতে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় দম বন্ধ হয়ে মাছগুলো মারা গেছে।

স্যামন মাছের ৭০ শতাংশ উদ্ধার করা হয়েছে ১৮টি খামার থেকে। এসব খামারে তিন ধরনের ক্ষতিকর শ্যাওলা শনাক্ত করা হয়েছে। জলবায়ু বিষয়ক সংগঠন গ্রীনপিস এই দূষণের জন্য স্যামন ফার্মিংকে দায়ী করেছে।

এর আগে চিলিতে ২০১৬ সালে হাজার হাজার টন স্যামন মারা যায়। চিলির দক্ষিণাঞ্চলে প্রায় ১৮টি স্যামন খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই খামারগুলো থেকে বিশ্বের চাহিদার প্রায় ২৬ শতাংশ স্যামন সরবরাহ করা হয়।

চিলির চেয়ে কেবল নরওয়ে সবচেয়ে বেশি স্যামন মাছ উৎপাদন করে। ২০২০ সালে দেশটি ৪.৪ বিলিয়ন ডলারের স্যামন রফতানি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :