ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০ ৬২৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার গণভবন সূত্রে নিশ্চিত করেছে। ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ এদিন গণভবনে শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাতকালে জন্মদিনে নরেন্দ্র মোদির বিশেষ শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। পাশাপাশি প্রধানমন্ত্রীকে এ উপলক্ষে একটি ফুলের তোড়া উপহার দেন। জন্মদিন উপলক্ষে পাঠানো বিশেষ বার্তায় নরেন্দ্র মোদি বলেছেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে। দুই দেশের সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর ভূমিকা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন মোদি। বৈঠকে মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী এবং পরের বছরে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পঞ্চাশতম বার্ষিকী উদযাপন বিষয়েও আলোচনা হয়েছে। এসময় ভারতীয় হাই কমিশনার ১৯৭২ সালে বাঙলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভারত সফরের কিছু দুর্লভ ফুটেজ প্রধানমন্ত্রীকে উপহার দেন। প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে অবদানের জন্য বিদায়ী হাই কমিশনারকে ধন্যবাদ জানান এবং তার পরবর্তী কর্মজীবনের জন্য শুভকামনা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি

আপডেট সময় : ১২:১৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০