ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধ থামিয়ে ইসরায়েলকে গাজা পুনর্গঠনে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র! অভিযোগ অরুণাচলের আদিবাসীদের ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা বিটাকের প্রশিক্ষণে বিনিয়োগের সুফল বেশি নারীদের শতভাগ কর্মসংস্থান ইতিবাচক শিল্পমন্ত্রী জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি  টাকার বাজেট পাস ভারতের উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে না চীন তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী ঋণনির্ভর নয়, বাংলাদেশ বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, এমপি হিসেবে শপথ নেওয়ার পথ বন্ধ বিটিভিতে সরাসরি সম্প্রচার: ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় দুপুরে জাপানিজ রক্ষণের দুর্ভেদ্য দেয়াল ভেঙে ব্রাজিলের জয়ের হাসি নকআউটের আগে আর্জেন্টিনার স্বস্তির খবর

শি জিনপিংয়ের কঠিন হুঁশিয়ারি, পিছনে লাগলে মাথা ভেঙে দেয়া হবে!

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১ ২৭৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কঠিন হুঁশিয়ারি দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠেছে চীন। যারা চীনের পিছনে লাগার চেষ্টা করবে, তাদের মাথা ভেঙে দেওয়া হবে। খবর ডয়চে ভেলের।

চীনের কমিউনিস্ট পার্টির ১০০ বছর উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানী বেইজিংয়ের তিয়েনআনমেন স্কোয়্যারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। শি জিনপিং আরও বলেন, তাইওয়ান চীনের অংশ। মূল চীন থেকে তাকে যদি কেউ আলাদা করতে চায়, তাহলে শাস্তি পেতে হবে।

চীনের এই প্রেসিডেন্ট বলেন, কোনো অবস্থায় অন্য দেশ দ্বারা চীন প্রভাবিত হবে না। চীনকে যদি অন্য কোনো দেশ প্রভাবিত করে এমনকি নিপীড়নের চেষ্টা করে তাহলে তাদের মাথা ইস্পাতের প্রাচীরে গিয়েই ঠেকবে।

উল্লেখ্য, ভাষণে তিয়েনআনমেন চত্বরে থাকা ৭০ হাজার মানুষ প্রেসিডেন্টের কথায় একমত হয়ে উল্লাস করতে থাকে। শত বর্ষপূর্তি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে যুদ্ধবিমান, হেলিকপ্টার ওড়ানো, কামানের স্যালুট এবং দেশাত্মবোধক গান বাজানোর আয়োজন করা হয়েছে।

মাও সেতুং পরবর্তী সময়ে চীনের সবচেয়ে ক্ষমতাধর নেতা শি। তার অধীনে কমিউনিস্ট পার্টি চীনে আরও ক্ষমতাধর হয়ে উঠেছে। কোভিড মহামারী জয় থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চে অবস্থান শক্ত করা পর্যন্ত সব ক্ষেত্রেই এগিয়েছে চীন।

২০১২ সালে তিনি পার্টির জেনারেল সেক্রেটারি হন এবং ২০১৩ সালের মার্চে তিনি চীনের প্রেসিডেন্ট হন। এরপরই দুর্নীতির লাগাম টেনে ধরেন তিনি। তার সময়েই কমিউনিস্ট পার্টির সদস্য বেড়েছে সবচেয়ে বেশি। বর্তমানে ৯ কোটির বেশি সদস্য রয়েছে এ দলে।

তবে পার্টি শক্তিশালী হলেও শি জিনপিং- এর আমলে চীনকে অনেক চ্যালেঞ্জেরও সম্মুখীন হতে হয়েছে। হংকং, শিনজিয়াং, তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর নিয়ে পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনার শিকার হয়েছে চীন। এ সমস্ত ইস্যু নিয়ে আন্তর্জাতিক মহলের সঙ্গে চীনের উত্তেজনাও বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শি জিনপিংয়ের কঠিন হুঁশিয়ারি, পিছনে লাগলে মাথা ভেঙে দেয়া হবে!

আপডেট সময় : ০১:১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১