ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বিরাজলক্ষী ঘোষের কবিতা ‘ঈশ্বরের সাথে মেঘের মাঝে’ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী

শি জিনপিংয়ের সঙ্গে ‘খুবই সফল’ বৈঠক শেষে বেইজিং ছাড়লেন ট্রাম্প

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ১৪৯ বার পড়া হয়েছে

শি জিনপিংয়ের সঙ্গে ‘খুবই সফল’ বৈঠক শেষে বেইজিং ছাড়লেন ট্রাম্প

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ‘খুবই সফল’ বৈঠক এবং ‘ঐতিহাসিক’ সফর শেষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৫ মে) চীনের প্রেসিডেন্টের সঙ্গে শেষ দফার আলোচনার পর বেইজিংয়ে রাষ্ট্রীয় সফর সমাপ্ত করেন ট্রাম্প।

এর আগে বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রথম দফায় বৈঠক করেন তিনি।

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক এবং বেইজিং সফরকে ‘খুবই সফল, বিশ্বখ্যাত এবং অবিস্মরণীয়’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

অন্যদিকে শি জিনপিং এটিকে ট্রাম্পের ‘ঐতিহাসিক এবং যুগান্তকারী’ সফর হিসেবে আখ্যায়িত করেছেন।

ট্রাম্প এবং শি জিনপিংয়ের দুই দিনের বৈঠকে বাণিজ্য, তেল, ইরান এবং তাইওয়ান ইস্যু সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে।

ট্রাম্পের সফর ও আলোচনার কথা উল্লেখ করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, তারা দুই দেশের মধ্যে গঠনমূলক, কৌশলগত এবং স্থিতিশীল সম্পর্কের জন্য একটি নতুন অবস্থান তৈরি করেছেন।

ট্রাম্প শি জিনপিংকে তার পুরোনো বন্ধু অভিহিত করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আন্তরিক এবং গভীর যোগাযোগ রাখার আগ্রহ প্রকাশ করেন এবং ওয়াশিংটনে তাকে (শি জিনপিং) আতিথেয়তা দিতে আগ্রহের সঙ্গে অপেক্ষার কথা জানান।

সূত্র: বিবিসি

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :