ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক বছরে ১০.৬৩ বিলিয়ন ডলারের জ্বালানি তেল আমদানি মায়ের ছোট্ট অনুরোধে ভারতীয় ভিসা কেন্দ্রে শিশুদের ‘খেলা ঘর’ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা কক্মাসবাজার তারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী সৌদিতে কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ নদী মরছে, বিপন্ন হচ্ছে নগরসভ্যতা থেমে গেছে প্রতিদিনের হাঁটা ১১ পলিথিনে খন্ডিত মরদেহ মেলেনি মাথা-পা বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রধানমন্ত্রীর উপহার সিএনজি-রিকশা পেলেন জুলাইযোদ্ধারা

শাহরীমা মাহজাবীন তিয়াশা’র কবিতা ‘কান্নাটা গলার ভাঁজে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ৩২০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠিক কতটুকু আঘাত পেলে কান্নাটা গলার ভাঁজে আর না লুকাতে পেরে বুলেট গতিতে চোখ বেয়ে ঝরে পড়বে?

ঠিক কি পরিমাণ যন্ত্রণা জমা হলে পাঁজর ছিঁড়ে বের হয়ে আসবে চেপে থাকা তীব্র আর্তনাদ?

আর ঠিক কতবার ঠকলে শেষ-মেশ এ বোকা মন স্বীকার করতে বাধ্যে হবে-

– ফানুশ গুলোয় আগুন ধরে গেছে! স্বপ্নপুড়ির পথ বন্ধ হয়ে গেছে চিরতরে!

ঠিক কিসের জন্য আমরা বুঝ দিতে থাকি নিজেদের?

ঠিক কোন সে প্রাপ্তির লোভে সর্বদা বির্সজন দিয়েই চলি নিজ খুশীর?

কেন অযথা তিল তিল করে কুরুশের শিয়র দিয়ে বুনে চলি রঙিন দিনের রেশম?

চোখটা কিন্তু আজ বড্ড ক্লান্ত, শুকিয়ে গেছে জল

বিষন্নতার শেকল জড়িয়ে ভার হয়ে গেছে প্রতিটা কদম!

নদীর পাড়ে নেতিয়ে গেছে কাশফুলের ঝাড়

তারাও আজ বুঝে গেছে- প্রতীক্ষার পুরোটাই বেকার!

গোধূলির মায়ায় শেষবারের মত এ মন ভিজতে চায় চিলতে খানিক, “ভালো লাগায়”

আয়োজনে আজ সাজের রব উঠেছে নদীর পাড়ের জোনাক পাড়ায়।

কেউ আসুক বা না আসুক

পশ্চিমের অম্বর আজ ঝরাবে

এক অনাকাঙ্ক্ষিতের ইচ্ছের শ্রাবণ!

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শাহরীমা মাহজাবীন তিয়াশা’র কবিতা ‘কান্নাটা গলার ভাঁজে’

আপডেট সময় : ০৩:০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫