ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির নতুন যুদ্ধ শুরু: প্রধানমন্ত্রী লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫ নেত্রকোনায় ধান তলিয়ে ক্ষতি ৩৭৩ কোটি টাকার, ক্ষতিগ্রস্ত ৭৮ হাজার কৃষক প্রতিবন্ধকতাকে জয় করে উদ্ভাবনের দৃষ্টান্ত, ওয়াকিমুলের স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, উদ্বেগ রড-সিমেন্ট নয়, শিক্ষাই গড়বে চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন ভিত্তি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক, দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে গুরুত্ব গাজীপুরে একই পরিবারের ৫ খুন: সামনে এলো ভয়ংকর নেপথ্য কাহিনি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি বহাল থাকার দাবি ট্রাম্পের ঢাকা দক্ষিণের বর্ধিত ১৮ ওয়ার্ড: মানচিত্র বদলেছে, ঠিকানা বদলেছে, কিন্তু বদলায়নি মানুষের জীবনমান

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২১:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা এলাকায় মারসা পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মো. আব্দুল্লাহ

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী একটি মারসা পরিবহনের বাসের সঙ্গে কক্সবাজারগামী একই কোম্পানির আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় কক্সবাজারমুখী বাসটি সড়কের পূর্ব পাশে থাকা একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে এক নারী যাত্রীর মরদেহ উদ্ধার করেন।

ফিরোজ খান জানান, প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে চলন্ত অবস্থায় দুই বাসচালক একে অপরের সঙ্গে কথা বলার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুটি সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে বাস দুটি সড়কের পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত হন।

গুরুতর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে লোহাগাড়া ট্রমা সেন্টার-এ চিকিৎসাধীন আরও তিনজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

সালাহ উদ্দীন চৌধুরী জানান, আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

আপডেট সময় : ০৪:২১:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬