ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

লাল-সবুজ বাসে চড়ে বাবার সমাধির পথে তারেক রহমান

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ৩০২ বার পড়া হয়েছে

লাল-সবুজ বাসে বাবার সমাধির পথে তারেক রহমান: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরার পর আবেগঘন এক যাত্রায় শামিল হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের বাসা থেকে শেরেবাংলা নগরের উদ্দেশে লাল-সবুজ রঙের একটি বাসে করে রওনা হন তিনি।

দুপুর ২টা ৫৫ মিনিটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তারেক রহমানের এই যাত্রা শুরু হয়। জাতীয় পতাকার রঙে সাজানো বাসটি যখন গুলশান ছেড়ে শেরেবাংলা নগরের পথে এগিয়ে যায়, তখন তা যেন শুধু একটি যাত্রাই নয়, দীর্ঘ অপেক্ষা, স্মৃতি ও আবেগের বহিঃপ্রকাশে পরিণত হয়।

দীর্ঘ সময় পর পিতার কবর জিয়ারতকে কেন্দ্র করে শেরেবাংলা নগর ও চন্দ্রিমা উদ্যান এলাকায় নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই সেখানে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

যাত্রাপথের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন-যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তারেক রহমানকে স্বাগত জানান।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

এর আগের দিন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফেরেন তারেক রহমান। রাজধানীর পূর্বাচলে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে বিএনপির পক্ষ থেকে তাকে দেওয়া হয় উষ্ণ সংবর্ধনা। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যান। সেখান থেকে গুলশানের বাসায় ওঠেন তিনি।

লাল–সবুজ বাসে করে বাবার সমাধির পথে তারেক রহমানের এই যাত্রা রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি আবেগ, স্মৃতি ও প্রত্যাবর্তনের এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :