ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতার অর্থ কোনোভাবেই স্বেচ্ছাচারিতা নয়: প্রধানমন্ত্রীর প্রেস সচিব ২৮-এ ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ জ্বালানি আমদানি কমাতে সৌরবিদ্যুতের বড় উত্থান ভারতে পলাতক আসামিদের নিয়ে দিল্লিকে ঢাকার কড়া বার্তা নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা সুরের মায়ায় সুজাতা সোম রাগসংগীত থেকে লোকগান, শৈশবের আসর পেরিয়ে সংগীত শিক্ষার বিস্তৃত ভুবনে বিশ্ববাজারে কমল তেলের দাম যুক্তরাষ্ট্রে মজুত বৃদ্ধির প্রভাব এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঋণ বিতরণে ধীরগতি  বন্ধ শিল্প পুনরায় চালুর চ্যালেঞ্জ নিরাপদ প্রজননের লক্ষ্যে ৮ অক্টোবর ২২ দিন দেশজুড়ে ইলিশ আহরণ বন্ধ

যুক্তরাজ্যের নির্বাচনে টানা চতুর্থবারের মত জয়ী বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ২৩১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। বুথফেরত জরিপে বিরোধী দল লেবার পার্টির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার আভাস পাওয়া গেছে। এদিকে, নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ১৪ বছর ধরে যুক্তরাজ্যের ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টি এবার বিশাল ব্যবধানে হারতে পারে। জরিপের তথ্য অনুযায়ী, লেবার পার্টি ৪১০টি আসনে জয় পেতে পারে। আর কনজারভেটিভ পার্টি পেতে পারে ১৩১টি আসন।

বিবিসি জানায়, লেবার পার্টি জিতলে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন কেয়ার স্টারমার। ফল আসার পর পরই লেবারের সমর্থকরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন।

এদিকে, যুক্তরাজ্যে নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে লেবার পার্টির হয়ে লড়েছেন তিনি। এছাড়া জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হকও।

যুক্তরাজ্যে জাতীয় নির্বাচনে এবারই সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী লড়ছেন। এদের মধ্যে একাধিক প্রার্থীর জয়ের পর মন্ত্রিসভায় স্থান পাওয়ারও সম্ভাবনা রয়েছে।

লেবার পার্টি থেকে গেল মেয়াদের ৪ এমপি রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, ড. রূপা হক ও আফসানা বেগম এবারও লড়েছেন। একই দল থেকে এবার ভোটের লড়াইয়ে আছেন আরো ৪ জন। এরা হলেন- রুমী চৌধুরী, রুফিয়া আশরাফ, নুরুল হক আলী ও নাজমুল হোসাইন। কনজারভেটিভ দলের মনোনয়ন নিয়ে ভোটের মাঠে আছেন আতিক রহমান ও সৈয়দ সাইদুজ্জামান।

এছাড়া ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন থেকে ৬ জন এবং রিফর্ম পার্টি, লিবারেল ডেমোক্র্যাটস, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি ও সোশ্যালিস্ট পার্টি থেকে আছেন ১ জন করে। গ্রিন পার্টি থেকে ৩ জন, স্বতন্ত্র হিসেবে ১১ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী লড়ছেন ভোটের মাঠে।

উল্লেখ্য, যুক্তরাজ্যের পার্লামেন্টে মোট আসন ৬৫০টি। এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যেকোনো দলকে এককভাবে ৩২৬টি আসনে জয় পেতে হবে। সব আসনের ফল না এলেও সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য প্রয়োজনীয় ৩২৬ আসনের বাধা পেরিয়ে গেছে লেবার পার্টি। এর মধ্য দিয়ে পতন হলো ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির।

লেবার পার্টি এরই মধ্যে ৩৬০টি আসনে জয় নিশ্চিত করেছে। বিপরীতে কনজারভেটিভরা পেয়েছে মাত্র ৮০টি আসন। বাকি আসন জিতেছে অন্য দলগুলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য