ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত

ভারত বাড়াবাড়ি করলে চরম মূল্য দিতে হবে, আব্বাসির হুঁশিয়ারি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ২৪১ বার পড়া হয়েছে

ভারত বাড়াবাড়ি করলে চরম মূল্য দিতে হবে, আব্বাসির হুঁশিয়ারি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ভারতের দিকেই তাক করা: হানিফ আব্বাসি

ভারতের রেলমন্ত্রী হানিফ আব্বাসি হুশিয়ারি বার্তায় বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে কোনো বাড়াবাড়ি করলে ভারতকে এর চরম মূল্য দিতে হবে। পহেলগাঁও হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের তৎপরতা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি এই হুঁশিয়ারি বার্তা দিলেন।

দেশটির রাজধানী রাওয়ালপিন্ডিতে সংবাদ সম্মেলনে হানিফ আব্বাসি বলেন, আমাদের সমস্ত ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা রয়েছে। যদি ভারত দুঃসাহস দেখায়, তাহলে উপযুক্ত ও শক্তিশালী জবাব পাবে।

তিনি সতর্ক করেন, ভারত যদি পাকিস্তানের পানির প্রবাহ বন্ধের চেষ্টা করে, তাহলে তাৎক্ষণিক পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্লেষকরা বলছেন, ভারত যুদ্ধের জন্য মুখিয়ে আছে, এবং তার ইঙ্গিত মিলছে ঝিলম নদীতে পানি ছেড়ে দেওয়ার ঘটনায়।

পাকিস্তানি সংবাদমাধ্যম দুনিয়া নিউজ জানিয়েছে, ভারত পাকিস্তানকে কোনো ধরনের অবহিত না করেই ঝিলম নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছেড়ে দিয়েছে। এর ফলে আজাদ কাশ্মীরে মাঝারি মাত্রার বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ঝিলম নদী ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর থেকে আজাদ কাশ্মীর ও পরে পাকিস্তানের পাঞ্জাবে প্রবাহিত হয়। এটি সিন্ধু নদীর একটি গুরুত্বপূর্ণ উপনদী।

আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ জেলা প্রশাসন জানিয়েছে, প্রবল পানির ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে এবং বন্যার ঝুঁকি ক্রমেই বাড়ছে।

হানিফ আব্বাসি বলেন, পহেলগাঁও হামলা শুধু একটি অজুহাত। প্রকৃতপক্ষে, ভারতের লক্ষ্য হলো ইন্দাস পানি চুক্তিকে ভঙ্গ করা। সীমান্তে সুরক্ষার পাশাপাশি কূটনৈতিক স্তরেও আমরা প্রস্তুতি নিয়েছি।

আব্বাসি জানান, পাকিস্তানের সশস্ত্র বাহিনী যেকোনো সময় দেশের রেলপথ ব্যবহার করতে পারবে, এ সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :