ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের মজুরি মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮০০, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন প্রত্যর্পণ ছাড়া সন্ত্রাসীর দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ভারতের উপহারের ৭১টি লাইফসাপোর্ট অ্যাম্বুলেন্স পেলো বাংলাদেশ

উদয়ন চৌধুরী, ঢাকা
  • আপডেট সময় : ০৭:৪৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১ ৩৩৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“করোনা পরবর্তী সময়েও অ্যাম্বুলেন্সগুলো  স্বাস্থ্যসেবায় ব্যবহার করা সম্ভব হবে”

করোনা লড়াইয়ের অংশ হিসেবে ভারত বাংলাদেশকে ১০৯টি লাইফসাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে। মার্চে ঢাকা সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কভিড-১৯ মোকাবিলায়

বাংলাদেশকে অ্যাম্বুলেন্সগুলো উপহার হিসাবে দেওয়ার ঘোষণা দেন। এর মধ্যে ৭১টি লাইফসাপোর্ট অ্যাম্বুলেন্স বাংলাদেশে পৌঁছেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। উপহারের অ্যাম্বুলেন্সগুলোয় ভেন্টিলেশন সুবিধা রয়েছে। করোনার পরও স্বাস্থ্যসেবায় অ্যাম্বুলেন্সগুলো ব্যবহার করা যাবে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পালন অনুষ্ঠানে যোগ চলতি বছরের ২৭ মার্চ ঢাকা সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র

মোদি। সেময়ে বাংলাদেশকে এই অ্যাম্বুলেন্স উপহারের কথা ঘোষণা দেন। ভারতের প্রতিশ্রুতির প্রেক্ষিতে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে প্রথম চালানে ৩১ লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স এসে পৌছে।

যা ১৭ আগস্ট ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বিদেশমন্ত্রীর কাছে হস্তান্তর করেন ঢাকায় ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। এদিন অ্যাম্বুলেন্সের সঙ্গে ২০০ মেট্রিক টন মেডিকেল সামগ্রীও এবং বিবিন্ন সাইজের অক্সিজেন সিলিন্ডর হস্তান্তর

করেন। দ্বিতীয় চালানে আরও ৪০ লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স এসে পৌছেছে বাংলাদেশে। বৃহস্পতিবার বেনাপোল কাস্টমসের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

ভারতীয় হাইকমিশন জানায়, চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা

দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই অংশ হিসেবে দ্বিতীয় চালানে ৪০টি অ্যাম্বুলেন্স এসেছে। বাকি গুলো পর্যায়ক্রমে পৌঁছাবে।

বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, ভারত সরকারের উপহার দেওয়া ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দর এসে পৌঁছে। খুব তাড়াতাড়ি কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

বেনাপোল বন্দরের ডেপুটি পরিচালক মামুন কবীর তরফদার বলেন, ভারত সরকারের উপহারের ৪০টি অ্যাম্বুলেন্স বন্দরে রাখা হয়েছে। খুব দ্রুত ঢাকায় পাঠানোর জন্য বন্দর ও কাস্টমস এর আনুষ্ঠানিকতা শেষ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতের উপহারের ৭১টি লাইফসাপোর্ট অ্যাম্বুলেন্স পেলো বাংলাদেশ

আপডেট সময় : ০৭:৪৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১