ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি খাতে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি ২.৭৯ শতাংশ রমজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা স্বস্তি ফিরবে বাজারে নিরাপত্তা শঙ্কায়  ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত তারেক-এরদোয়ান বৈঠক রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী ১১ বছরের শিশুকে ধর্ষণ, মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ আনতালিয়া লিডার্স সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমান ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী হাসপাতালে আইসিইউতে চার মোহাম্মদ জসিম উদ্দিনের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক শেরপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়িঘরে আগুন

কৃষি খাতে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

কৃষি খাতে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমন-বোরো মৌসুমে সারের সরবরাহ ও কৃষকের উৎপাদন ব্যয় কমাতে বিশেষ উদ্যোগ

কৃষকের উৎপাদন খরচ কমানো এবং কৃষি উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে ২০২৬-২৭ অর্থবছরে সার ও অন্যান্য কৃষি উপকরণে প্রায় ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ করেছে সরকার। আন্তর্জাতিক বাজারে সারের দাম ওঠানামা করলেও কৃষকরা যাতে নির্ধারিত মূল্যে সার পান, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ তথ্য জানান। তিনি বলেন, সরকার কৃষকদের জন্য টিএসপি, ডিএপি ও এমওপি সার নির্ধারিত ভর্তুকি মূল্যে সরবরাহ করছে।

কৃষিপ্রধান বাংলাদেশে আমন ও বোরো মৌসুমে সারের চাহিদা সবচেয়ে বেশি থাকে। এ সময় সারের পর্যাপ্ত সরবরাহ ও সহনীয় দাম নিশ্চিত করা কৃষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎপাদন ব্যয় বেড়ে গেলে কৃষকের পাশাপাশি সামগ্রিক খাদ্য উৎপাদনেও এর প্রভাব পড়ে। এ বাস্তবতায় সরকারের বড় অঙ্কের ভর্তুকি কৃষকদের জন্য স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে দেশে সারের মোট চাহিদা ৫৮ লাখ মেট্রিক টন। এর মধ্যে ৪৬ লাখ ৫ হাজার মেট্রিক টন বা প্রায় ৭৯ শতাংশ আমদানি করতে হবে। দেশীয় কারখানাগুলো থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ লাখ মেট্রিক টন।

এর মধ্যে ২৬ দশমিক ২ লাখ মেট্রিক টন ইউরিয়া সারের চাহিদার বিপরীতে দেশে উৎপাদন হবে ১০ লাখ মেট্রিক টন এবং আমদানি করতে হবে ১৬ দশমিক ২ লাখ মেট্রিক টন। ১৪ দশমিক ৮৫ লাখ মেট্রিক টন ডিএপি সারের চাহিদার বিপরীতে আমদানি করতে হবে ১৩ দশমিক ৮৫ লাখ মেট্রিক টন। এ ছাড়া প্রয়োজনীয় ৯ দশমিক ৫ লাখ মেট্রিক টন এমওপি সারের পুরোটাই আমদানি করতে হবে।

সরকারের এ ভর্তুকি উদ্যোগের মূল লক্ষ্য হলো কৃষকের উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে রাখা, সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব ঠেকানো। তবে ভর্তুকির সুফল নিশ্চিত করতে সময়মতো সার আমদানি, কৃষকের দোরগোড়ায় সরবরাহ এবং বাজারে কৃত্রিম সংকট ও অনিয়ম প্রতিরোধে কার্যকর নজরদারিও জরুরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কৃষি খাতে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার

আপডেট সময় : ০৬:৫৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬