ঢাকা ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী হাসপাতালে আইসিইউতে চার মোহাম্মদ জসিম উদ্দিনের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক শেরপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়িঘরে আগুন কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী দলীয় এমপিদের প্রধানমন্ত্রী রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে শ্রমিকদের চিকিৎসায় ১০০ শয্যার ছয়টি বিশেষায়িত হাসপাতাল হচ্ছে: প্রধানমন্ত্রী কপ৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ক্ষমতার বিলাসিতা ত্যাগ করে ইতিহাস আফ্রিকার প্রথম নারী প্রেসিডেন্ট জয়েস বান্দার অনন্য অধ্যায় ৭ নভেম্বর আলোচনা সভায় রিজভী হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না শাগুফতার জীবনকাহিনি যৌনকর্মী থেকে ‘আশিকি ২’-এর চিত্রনাট্যকার, সিনেমাকেও হার মানায় 

শেরপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়িঘরে আগুন

শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

শেরপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়িঘরে আগুন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হামলায় মো. জিন্নাত আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিহতের স্বজন ও পক্ষের লোকজন অভিযুক্তদের বাড়িঘরে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রোববার (৮ নভেম্বর) বিকেলে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি কাজিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে জিন্নাত আলীর সঙ্গে তাঁর আপন ভাতিজাদের বিরোধ চলছিল। এর জেরে রোববার বিকেলে মৃত টন মাহমুদের ছেলে জিন্নাত আলীর ওপর হামলা চালান তাঁর ভাতিজা জসিম, মাজহার ও নজরুলসহ আরও চার-পাঁচজন। এ সময় তাঁরা জিন্নাত আলীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারার পাশাপাশি দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে জিন্নাত আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। স্থানীয় সূত্রের দাবি, ঘটনার পর নিহতের পক্ষের লোকজন অভিযুক্তদের বাড়িঘরে হামলা চালান এবং কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেন। এ নিয়ে এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, ঘটনার পর থেকে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শেরপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়িঘরে আগুন

আপডেট সময় : ১০:৪৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬