ঢাকা ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী হাসপাতালে আইসিইউতে চার মোহাম্মদ জসিম উদ্দিনের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক শেরপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়িঘরে আগুন কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী দলীয় এমপিদের প্রধানমন্ত্রী রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে শ্রমিকদের চিকিৎসায় ১০০ শয্যার ছয়টি বিশেষায়িত হাসপাতাল হচ্ছে: প্রধানমন্ত্রী কপ৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ক্ষমতার বিলাসিতা ত্যাগ করে ইতিহাস আফ্রিকার প্রথম নারী প্রেসিডেন্ট জয়েস বান্দার অনন্য অধ্যায় ৭ নভেম্বর আলোচনা সভায় রিজভী হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না শাগুফতার জীবনকাহিনি যৌনকর্মী থেকে ‘আশিকি ২’-এর চিত্রনাট্যকার, সিনেমাকেও হার মানায় 

দলীয় এমপিদের প্রধানমন্ত্রী রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় তিনি এ নির্দেশনা দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে বিএনপির সংসদীয় দলের সভায় দলীয় সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে। রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে রাজনৈতিকভাবে সক্রিয় থাকারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সভায় উপস্থিত একাধিক সূত্র জানায়, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ফলে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে বিদ্যমান আইন, বিধি ও চুক্তির শর্ত অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, সড়ক উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি এবং আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে নিজ নিজ মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে জানতে চান। বিশেষ করে সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পৃক্ত বিষয়গুলোতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যদের অবহিত করেন। এ সময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গও আলোচনায় আসে।

সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছার কথা জানিয়েছেন। এরই মধ্যে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে তাঁর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করা হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে এ আবেদন করা হয় বলে জানা গেছে।

সংসদীয় দলের সভায় বিষয়টি উত্থাপিত হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছেন উপস্থিত একাধিক সংসদ সদস্য।

অন্যদিকে সংসদ অধিবেশনে শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশের শ্রমিক ও শ্রমজীবী মানুষের সুচিকিৎসার সুযোগ বাড়াতে সরকার ইতোমধ্যে প্রতিটি ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘মাননীয় স্পিকার, আপনি জানলে খুশি হবেন, আপনার মাধ্যমে সমগ্র সংসদ ও দেশবাসীর সামনে আমি তুলে ধরতে চাই, শ্রমিক-শ্রমজীবী মানুষের সুচিকিৎসার সুবিধার জন্য সরকার প্রতিটি ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে।

তিনি জানান, দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোকে বিবেচনায় নিয়ে প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে হাসপাতালগুলো নির্মাণ করা হবে। প্রতিটি এলাকায় একটি করে ১০০ শয্যার হাসপাতাল গড়ে তোলা হবে। এসব হাসপাতাল সাধারণ হাসপাতালের মতো সবার জন্য উন্মুক্ত না রেখে বিশেষভাবে শ্রমিকদের চিকিৎসাসেবা প্রদানের জন্য নির্ধারণ করা হবে।

শ্রমিকদের জন্য পৃথক চিকিৎসাব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, হাসপাতালগুলো শ্রমিকদের চিকিৎসাসেবায় বিশেষ ভূমিকা রাখবে। হাসপাতালগুলোর নামকরণের বিষয়টিও সরকারের পরিকল্পনায় রয়েছে বলে জানান তিনি।

সংশ্লিষ্টদের মতে, দেশের শিল্পাঞ্চলগুলোতে বিপুলসংখ্যক শ্রমিক কাজ করলেও তাঁদের জন্য পর্যাপ্ত ও সহজলভ্য চিকিৎসাসেবার সুযোগ দীর্ঘদিন ধরেই সীমিত। বিশেষ করে তৈরি পোশাক, বস্ত্র, নির্মাণ ও অন্যান্য শিল্পে কর্মরত শ্রমিকদের কর্মক্ষেত্রে দুর্ঘটনা, পেশাগত অসুস্থতা এবং সাধারণ স্বাস্থ্যগত সমস্যার চিকিৎসা পেতে অনেক ক্ষেত্রে দূরের হাসপাতালে যেতে হয়।

শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের জন্য পৃথক হাসপাতাল নির্মিত হলে জরুরি চিকিৎসাসেবা পাওয়ার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার সুযোগও বাড়তে পারে। তবে হাসপাতালগুলোর নির্মাণকাজ শুরুর সময়, অর্থায়ন, পরিচালনা এবং চিকিৎসক-নার্সসহ প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়ে বিস্তারিত পরিকল্পনা এখনো সামনে আসেনি।

সংসদে বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের জ্বালানি ও শিল্প খাতের অতীত নীতির সমালোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাকে কীভাবে বিদেশের ওপর নির্ভরশীল করে ফেলা হয়েছিল, তা সবাই দেখেছে। দেশের খনিজ সম্পদ মানুষের স্বার্থে যথাযথভাবে ব্যবহার করা হয়নি। বরং সবকিছু আমদানিনির্ভর করে তোলা হয়েছিল।

তারেক রহমান বলেন, দেশের শিল্পের স্বাভাবিক বিকাশের জন্য যে ধরনের নীতিগত সহায়তা প্রয়োজন ছিল, অতীতে তা দেওয়া হয়নি। ইচ্ছাকৃতভাবে এমন কিছু নীতি গ্রহণ করা হয়েছিল, যার কারণে বাংলাদেশের শিল্প খাত প্রত্যাশিতভাবে বিকশিত হতে পারেনি। শিল্পের বিকাশ না ঘটিয়ে আমদানিনির্ভর অর্থনীতি গড়ে তোলার প্রবণতা দেশের অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলেছে।

চিকিৎসা খাতের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থার দুরবস্থা নিয়েও সংসদে আলোচনা হয়েছে। কিছুদিন আগে বিরোধীদলীয় নেতাও দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাঁর ভাষায়, অতীতে স্বৈরাচারী শাসনামলে পরিকল্পিতভাবে দেশের চিকিৎসাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। ফলে দেশের মানুষকে উন্নত চিকিৎসার জন্য বিশেষ একটি দেশের ওপর নির্ভর করতে বাধ্য করা হয়েছিল।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের মানুষের ভোটে নির্বাচিত সরকার। তাই সমাজের প্রত্যেক শ্রেণি ও পেশার মানুষের কল্যাণে সরকার কাজ করছে। শ্রমিকদের জন্য পৃথক হাসপাতাল নির্মাণের উদ্যোগও সেই পরিকল্পনার অংশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :