ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

ব্যাংক খাতে আস্থা ফেরাতে আংশিকভাবে সফল: গভর্নর আহসান মনসুর

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ২৮১ বার পড়া হয়েছে

ব্যাংক খাতে আস্থা ফেরাতে আংশিকভাবে সফল: গভর্নর আহসান মনসুর

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের ব্যাংকিং খাতে জনগণের আস্থা ফিরিয়ে আনা একটি বড় চ্যালেঞ্জ ছিল। এ লক্ষ্যে আস্থা ধরে রাখার চেষ্টা চালানো হয়েছে এবং আংশিকভাবে সফলতা এসেছে।

এছাড়া দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে অনেকটা সফলতা অর্জিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘ব্যাংকিং সেক্টর রিফর্ম: চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

গভর্নর জানান, দেশের রিজার্ভ গত বছর প্রায় ৮ বিলিয়ন ডলার বেড়েছিল এবং এ বছর ১.৫ থেকে ২ বিলিয়ন ডলারের বেশি বৃদ্ধি পেয়েছে। ব্যালেন্স অফ পেমেন্ট নিয়ে কোনো শঙ্কার কারণ নেই। তিনি বলেন, রিজার্ভ বৃদ্ধির নীতি হলো, এটি নিজস্ব অর্থায়নেই বাড়াতে হবে; আইএমএফ বা বিশ্বব্যাংক থেকে ঋণ নেওয়া ঠিক হবে না। সরকারের লক্ষ্য এই বছরের শেষ নাগাদ রিজার্ভ ৩৪-৩৫ বিলিয়ন ডলারে পৌঁছানো।

গভর্নর মন্দ ঋণ বা খেলাপি ঋণের পরিস্থিতি নিয়ে বলেন, দেশের এনপিএল বিশ্বের অন্যতম উচ্চ। ডিসেম্বরের মধ্যে কিছুটা হ্রাস হবে। সর্বশেষ এনপিএল ৩৬ শতাংশ। তিনি জোর দিয়ে বলেন, ভুল বা মিথ্যা তথ্য প্রকাশ করা হবে না; প্রকৃত তথ্যই আলোচনার ভিত্তি।

ব্যাংক খাতে আস্থা ফেরাতে আংশিকভাবে সফল: গভর্নর আহসান মনসুর
ব্যাংক খাতে আস্থা ফেরাতে আংশিকভাবে সফল: গভর্নর আহসান মনসুর

কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকিং খাতে হস্তক্ষেপের নীতি স্পষ্ট করেছে। কোনো ব্যাংকের অবস্থা ভালো থাকলে হস্তক্ষেপ করা হবে না। তবে সমস্যাযুক্ত ব্যাংকে হস্তক্ষেপ অব্যাহত থাকবে। সম্মিলিত ইসলামী ব্যাংকের পুনর্গঠন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বাংলাদেশ ব্যাংক তাদের ত্রাণ হিসেবে ১০ হাজার কোটি টাকা সরবরাহ করেছিল; এরপর ব্যাংকটি নিজস্বভাবে ডিপোজিট সংগ্রহ করেছে এবং বর্তমানে সুষ্ঠু অবস্থায় রয়েছে।

সেমিনারে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, অর্থনীতির সব সূচক দুর্বল অবস্থায় ছিল। যদিও ব্যাংকিং খাতে সংস্কার শুরু হয়েছে, তবে ফলাফল পুরোপুরি দৃশ্যমান হতে সময় লাগবে। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের মাঝামাঝি এনপিএল ১১-১২ শতাংশ ছিল, এখন তা ৩৬ শতাংশে দাঁড়িয়েছে। সরকারি ব্যাংকের মন্দ ঋণ বেসরকারি ব্যাংকের তুলনায় বেশি।

তিনি আরও বলেন, ঋণ বিতরণে পেশাদারিত্বের অভাব, রাজনৈতিক প্রভাব ও বারবার পুনঃতফসিলের কারণে মন্দ ঋণ বেড়েছে। ব্যাংকের একীভূতকরণ একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া, যা কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা বজায় রেখে চলতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্যাংক খাতে আস্থা ফেরাতে আংশিকভাবে সফল: গভর্নর আহসান মনসুর

আপডেট সময় : ০৭:২৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫