ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জব্বারের বলীখেলায় ইতিহাস: হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাঘা শরীফ উত্তরাঞ্চলে অতিবৃষ্টির শঙ্কা: সিলেট-সুনামগঞ্জে সাময়িক বন্যার পূর্বাভাস বিয়াম স্কুলে শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী উদ্ভাবকদের স্বীকৃতি ও সুরক্ষায় আধুনিক ব্যবস্থা গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯ তম বার্ষিক সাধারণ সভা পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সংস্কারে জোর দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: নজরদারি বাড়িয়েছে সিটিটিসি নির্বাচনের আগেই অস্থিতিশীলতার ষড়যন্ত্র: জামায়াতকে কড়া জবাব মির্জা ফখরুলের লোডশেডিং ৩০০০ মেগাওয়াট : গ্যাস সংকটের কারণে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে ১৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, ঢাকায় তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম

বিশ্বের গরিব দেশগুলোর জন্য ১ কোটি টিকা চাইলেন ডব্লিউএইচও প্রধান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১ ৩৬১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক 

গরিব দেশগুলোর জন্য বিভিন্ন দেশ ও সংস্থার কাছে ১ কোটি করোনা টিকা চেয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই টিকার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, জাতিসংঘের সহায়তায় কোভ্যাক্স প্রকল্পের মাধ্যমে দরিদ্র দেশগুলোতে টিকা কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ডব্লিউএইচও প্রধান বলেন, ‘চলতি বছরের প্রথম ১০০ দিনের মধ্যে সব দেশে যেন টিকা প্রদান শুরু হয় তা নিশ্চিত করতে সব দেশকে একসঙ্গে কাজ করার জন্য শুরুতেই আমি আহ্বান জানিয়েছিলাম।’

তিনি বলেন, ‘এখন আর মাত্র ১৫ দিন আছে সেই সময়সীমার। কিন্তু ৩৬টি দেশ এখনো কাউকে টিকা দিতে পারেনি, এমনকি তাদের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকেও। এই ৩৬ দেশের মধ্যে ১৬ দেশে আগামী দুই সপ্তাহের মধ্যে টিকা দেওয়ার কথা রয়েছে। তবে ২০ দেশের জন্য কোনো টিকা বরাদ্দ নেই।’

তেদ্রোস বলেন, ‘এ অবস্থায় কোভ্যাক্স প্রকল্পের জন্য জরুরি ভিত্তিতে ১ কোটি টিকা প্রয়োজন যেন ঐসব দেশ আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের টিকা দিতে পারে।’ তিনি আরো বলেন, ‘টিকা সরবরাহের জন্য কোভ্যাক্স প্রস্তুত, কিন্তু আমাদের টিকা নেই। ১ কোটি টিকাও বর্তমানে যথেষ্ট নয়, তবে এটি হলেও অন্তত শুরু করা যায়।’

করোনা টিকা ক্রয়ের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স প্রকল্পে এর আগে তহবিল যোগানের ঘোষণা দেয় ইউরোপীয়ান কমিশন। গত বছরের সেপ্টেম্বরে ইউরোপীয় কমিশন জানায়, তারা ডব্লিউএইচওর টিকা প্রকল্পে ৪০০ মিলিয়ন ইউরো (৪৭৮ মিলিয়ন ডলার) তহবিল বরাদ্দ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্বের গরিব দেশগুলোর জন্য ১ কোটি টিকা চাইলেন ডব্লিউএইচও প্রধান

আপডেট সময় : ১০:৩৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১