ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বিরাজলক্ষী ঘোষের কবিতা ‘ঈশ্বরের সাথে মেঘের মাঝে’ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী

বঙ্গবন্ধুর প্রতি সুদানীদের শ্রদ্ধা নিবেদন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩ ২২৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি আইএসপিআর

অনলাইন ডেস্ক

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের প্রত্যক্ষ দিক নির্দেশনায় সুদানে শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশী কন্টিনজেন্ট সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে কাদুগলির মুরতা ভিলেজ এলাকায় বঙ্গবন্ধু ফ্রি মেডিকেল ক্লিনিক স্থাপন করে যা সেনাবাহিনী প্রধান মিশন এলাকা সফরকালে ১৪ মার্চ উদ্বোধন করেন।

স্থানীয় জনগন এই মহতী উদ্যোগ সাদরে গ্রহন করেছেন। তারা বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে, জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ অনুকরণ করে এবং জাতির পিতাকে নিয়ে রচিত বাংলা গান, তুমি বাংলার ধ্রুবতারা গেয়ে আনন্দোৎসব করেছে যা সকলের হৃদয় ছুঁয়ে যায়।

তাদের এই উদযাপন ও ভালোবাসা আবারো প্রমাণ করেছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশেই নয় বরং বিশ্বের অন্যান্য দেশের জনগণের মনেও স্থান করে নিয়েছেন, যা তাকে বিশ্ব নেতার আসনে আসীন করেছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশী ডেপুটি ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাকির, সুদানের ১৪ ডিভিশন কমান্ডার, কাদুগলির গভর্নর, সুদান ও দক্ষিণ সুদানের ন্যাশনাল মনিটর, দক্ষিণ করডোফান প্রদেশের পুলিশ কমিশনার, স্থানীয় ভিলেজ প্রধানগণ ও গন্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীগণ।

আইএসপিআর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য